শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

পিএসজির সঙ্গে চুক্তি করতে কাতারে জিদান!

#
news image

মৌসুম শেষ হওয়ার আগেই মাওরিসিও পচেত্তিনোর বরখাস্ত হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। সেই গুঞ্জন এবার সত্যি হতে চলেছে বলেই শোনা যাচ্ছে। আর মেসি-নেইমারদের পরবর্তী কোচ হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে জিনেদিন জিদানের নাম।  

এবার শোনা যাচ্ছে, পিএসজির সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে নাকি কাতারে যাচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা। স্প্যানিশ সংবাদমাধ্যম 'মুন্দো দেপোর্তিভো'র এক রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। তাদের রিপোর্ট অনুযায়ী, রিয়াল মাদ্রিদকে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতানো জিদানকেই পচেত্তিনোর জায়গায় আনতে যাচ্ছে পিএসজির কাতারি মালিকপক্ষ। দুই পক্ষের আলোচনা শেষে আসতে পারে চুক্তি স্বাক্ষরের ঘোষণা।

পিএসজির দায়িত্ব নেওয়ার পর ফরাসি লিগ ওয়ানের শিরোপা জিতলেও কাঙ্ক্ষিত ইউরোপ-সেরার তকমা এনে দিতে পারেননি পচেত্তিনো। বরং গত চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নেয় ফরাসি জায়ান্টরা। অথচ দলে মেসি-নেইমার-এমবাপ্পের মতো সুপারস্টার ফুটবলার আছেন। এমন ব্যর্থতার কারণেই কপাল পুড়তে চলেছে পচেত্তিনোর। যদিও তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি আছে। তিনি নিজেও দায়িত্ব চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

'মুন্দো দেপোর্তিভো'র দাবি, আগামীকাল শনিবার আসতে পারে চুক্তি স্বাক্ষরের চূড়ান্ত ঘোষণা। পচেত্তিনোকে বরখাস্তের ঘোষণাও আসতে পারে একইদিনে। যদিও পিএসজি, পচেত্তিনো কিংবা জিদানের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জিদানকে পিএসজির কোচ হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন। এর আগে ম্যাক্রোঁর অনুরোধে সাড়া দিয়ে রিয়াল মাদ্রিদে যাননি এমবাপ্পে।

২০২০/২১ মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে এখন পর্যন্ত কোনো নতুন ক্লাবের সঙ্গে যুক্ত হননি জিদান। ৪৯ বছর বয়সী এই সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার রিয়ালের কোচ হিসেবে দুইবার লা লিগা ও ৩ বার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। সম্প্রতি প্যারিসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলকে হারিয়ে রিয়ালের ১৪তম শিরোপা জয়ের সাক্ষী ছিলেন জিদান।  

প্রভাতী খবর ডেস্ক

১০ জুন, ২০২২,  9:55 PM