শিরোনামঃ
জল দুর্গ গড়তে ঢাকার মেয়র প্রার্থী হবেন শামীম আহমদ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

বন্যা পরিস্থিতি পরিদর্শনে আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

#
news image

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আজ মঙ্গলবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে তিনি হেলিকপ্টারে করে সিলেটে পৌঁছার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সিলেট সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী মঙ্গলবার সকাল ৮টায় হেলিকাপ্টার যোগে ঢাকা থেকে রওয়ানা দিবেন। হেলিকাপ্টার থেকে নেত্রকোনার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করবেন। এরপর যাবেন সিলেট সার্কিট হাউসে। সেখানে আওয়ামী লীগ নেতা ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।
গতকাল সোমবার রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসনের কাছ থেকে প্রধানমন্ত্রীর সিলেট সফরের কোনো সময়সূচি পাওয়া যায়নি। তবে বন্যাকবলিত স্থান পরিদর্শন, দলীয় নেতা এবং প্রশাসনের সাথে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী বন্যার্তদের মধ্যে ত্রাণও বিতরণ করতে পারেন বলে সূত্র জানিয়েছে। 
সিলেটে গত ১৪ জুন থেকে দ্বিতীয় দফা বন্যার সৃষ্টি হয়। শতবছরের ভয়াবহ এই বন্যায় সিলেট জেলার লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। বন্যার কারণে সিলেট ও সুনামগঞ্জে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এই দুঃসময়ে সিলেটবাসীর দুঃখ দুর্দশা নিজের চোখে দেখতে সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২২,  1:05 AM