শিরোনামঃ
বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে শিক্ষার্থীরা রাজপথে, নাকি পেছনে রাজনীতির ছায়া? জল দুর্গ গড়তে ঢাকার মেয়র প্রার্থী হবেন শামীম আহমদ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম!

অবশেষে ভোর ৫টায় শুটিং শেষ

#
news image

সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। সূর্য তখনো ঘুমে, বাতাসের তাড়া খেয়ে ছুটছে মেঘপুঞ্জ। ভোরের আলো কেবলই ফুটতে শুরু করেছে। সমুদ্র সৈকত ধরে হাঁটতে হাঁটতে উচ্ছ্বসিত জিয়াউল হক পলাশ বলছেনÑ‘ফাইনালি আমাদের প্যাক আপ; এখন ভোর ৫টা বাজে।’ এ কথা শেষ না হতেই তার সঙ্গে যোগ দেন মিশু সাব্বির ও সাফা কবির। পরিচালক কাজল আরেফিন অমির ফেসবুকে শোভা পাচ্ছে একটি ভিডিও। তাতেই এমন দৃশ্য দেখা যায়। কিন্তু এত ভোরে সমুদ্র সৈকতে কী করছেন এই তিন তারকা? এমন প্রশ্ন অনেক নেটিজেনের। খোঁজ নিয়ে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে অমি নির্মাণ করছেন ‘গুড বাজ’ শিরোনামে একক নাটক। গতকাল ভোর রাতে এ নাটকের শুটিং শেষ করে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নির্মাতা। মিশু সাব্বির বলেন, ‘টানা চার দিন বৃষ্টিতে ভিজে শুটিং করতে হয়েছে। অবশেষে শেষ হয়েছে আমাদের শুটিং। যদিও পরিচালকের প্যাক আপ হয়নি।’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেনÑমিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, সাফা কবির, পার্শা ইভানা প্রমুখ। গত ঈদুল ফিতরে অমি নির্মাণ করেছিলেন ‘ব্যাড বাজ’ নামে একটি নাটক। এতেও অভিনয় করেছিলেন তারা। ইউটিউব ট্রেন্ডিংয়ের চতুর্থ অবস্থানে ছিল নাটকটি।

প্রভাতী খবর ডেস্ক

২১ জুন, ২০২২,  10:00 PM