শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

অনলাইন জিডি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

#
news image

সরকারের অন্যান্য বিভাগের ন্যায় প্রযুক্তি ও উপযুক্ত দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে পুলিশ। সরকারের ভিশন-২০২১ এর দীর্ঘমেয়াদি ১০টি লক্ষ্যের মধ্যে প্রতিটি থানায় ২০২১ সালের মধ্যে ইলেকট্রনিক এফআইআর ও জিডি চালুর উদ্যোগ গ্রহণ করা হয়। আজ সেটি পূর্ণতা পেলো।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে ৫টা রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, অনলাইন জিডি কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি থানা ও তাদের নিয়ন্ত্রণকারী সার্কেল, জোন কিংবা জেলা বা মেট্রো ইউনিটসহ সকল পর্যায়ে প্রায় ৬ হাজার ৬০০ পুলিশ কর্মকর্তা ও কর্মচারীকে প্রশিক্ষিত করে অনলাইন জিডি চালু করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশ বর্তমানে প্রতিরোধমূলক পুলিশিংয়ের ক্ষেত্রে ব্যাপক সক্ষমতা অর্জন করেছে। প্রযুক্তির সদ্ব্যবহারের কারণে এই প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা পুলিশের অর্জন করা মুজিববর্ষের শ্রেষ্ঠ উপহার বলে উল্লেখ করছে পুলিশ।

এ ব্যাপারে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তারা অনলাইন জিডি ব্যাবহারে দক্ষতা অর্জনের মাধ্যমে অনুসন্ধানে গুণগত মান উন্নয়ন ও তদন্তে গতিশীলতা আনতে সক্ষম হবেন। একই সাথে তদারককারী কর্মকর্তারা এ সফটওয়্যারের সহায়তায় অনুসন্ধানকারী কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করবেন। এতে বিচারপ্রার্থী সাধারণ জনগণ উপকৃত হবে। তাছাড়া সেবা প্রার্থী জনগণ সহজে এ সুবিধা ব্যবহার করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২২,  10:30 PM