শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

চেলসির নতুন চেয়ারম্যান টড বোয়েলি

#
news image

ব্রুস বাকের পদত্যাগের পর চেলসির নতুন চেয়ারম্যান হয়েছেন টড বোয়েলি। একই সঙ্গে ক্রীড়া পরিচালকের দায়িত্ব থেকে ম্যারিনা গ্রানোভস্কায়া সরে যাওয়ায় অন্তবর্তীকালীন ওই দায়িত্বটিও পালন করবেন তিনি।
 ক্লাবের মালিকানা নেয়া বোয়েলি দলবদলের বিষয়ও নিয়ন্ত্রন করায় পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন গ্রানোভস্কায়া। রোমান আব্রামোভিচের কাছ থেকে চেলসি কিনে নেয়ার পর ক্লাবটির নতুন বোর্ডের শীর্ষস্থানগুলোতে বসতে যাচ্ছেন বোয়েলি - ক্লিয়ারলেক কনসোর্টিয়ামের স্বত্বাধিকারীরা।
বোয়েলি বলেন, ‘চেলসি এফসির অভিভাবক হিসেবে এখন আমরা ক্লাবটি নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছি। যাতে ক্লাবের একনিষ্ঠ ভক্তদের রোমঞ্চকর অভিজ্ঞতা দেয়া য়ায় এবং চেলসির ইতিহাসের সাথে সামঞ্জস্য রেখে সেরা সম্মান বজায় রাখার চ্যালেঞ্জ ধরে রাখা যায়।
প্রতিটি ক্ষেত্রে ঐক্যবদ্ধ কাজের মাধ্যমে আমরা মাঠে এবং মাঠের বাইরে সব জায়গায় জয়ের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের পক্ষ থেকে সে  কার্যক্রম শুরু হয়ে গেছে।’
ক্লিয়ারলেকের প্রধানদের সঙ্গে চেলসির সহ-নিয়ন্ত্রক মালিক বেহদাদ এগবালি ও হোসে ফেলিসিয়ানোকেও ব্লুজদের নতুন বোর্ডে যুক্ত করা হয়েছে।

প্রভাতী খবর ডেস্ক

২২ জুন, ২০২২,  9:13 PM