শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

নিজেকে ফিট রাখতে যা করেন ঊষসী

#
news image

ভারতের বাংলা টেলিভিশনের টিভি পর্দায় কখনো বকুল, কখনো কাদম্বিনী হয়ে দর্শকদের নজর কেড়েছেন ঊষসী রায়। টিআরপির দৌড়ে না পেরে দ্রুত ‘কাদম্বিনী’ বন্ধ হয়ে যাওয়ার পরও জনপ্রিয়তা কমেনি এই অভিনেত্রীর। অ্যাওয়ার্ড শো থেকে নন-ফিকশন শো-এর মঞ্চ- সর্বত্রই রয়েছেন ঊষসী। সৌন্দর্য আর সুন্দর ফিটনেসের কারণে কলকাতার গণমাধ্যমগুলোতে হর হামেশাই উঠে আসেন তিনি। আজও এলেন। হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণ তাঁর ফিটনেসের রহস্য নিয়ে একটি প্রতিবেদন করেছে। যেখানে  ঊষসী জানিয়েছেন, ফিটনেস ঠিক রাখতে নিয়মিত শরীরচর্চা করেন। সকালে জিমের জন্য বরাদ্দ থাকে এক ঘণ্টা। শরীরচর্চার পাশাপাশি খাওয়াদাওয়ার দিকেও বিশেষ নজর দেন ঊষসী। প্রাতঃরাশ সারেন দুধ-কর্নফ্লেক্স দিয়ে। চিনি যদিও বাদ। বেলা গড়ালে বরাদ্দ থাকে একটি ফল। জিম থেকে এসে খেয়ে নেন অলিভ অয়েলে ভাজা ডিমের সাদা অংশ। মধ্যাহ্নভোজের মেন্যুতে থাকে এক কাপ ভাতের সঙ্গে ডাল, তরকারি, মাছ বা মাংস। বিকেলের দিকে টক দই খান ঊষসী। সন্ধ্যায় চিনি ছাড়া লিকার চা। খুব খিদে পেলে সঙ্গে থাকে ঘিয়ে ভাজা মাখনা। নৈশভোজে আমিষ। পালং শাক, গাজর বা অন্যান্য সবজি দিয়ে তৈরি রুটি বা চিলা সহযোগে তরকারি দিয়ে রাতের খাওয়া সারেন। তবে এত কঠিন নিয়মের মধ্যেই ফাঁকি দেন ঊষসী। মাঝেমধ্যেই চলে যান রেস্তোরাঁয়। পছন্দের চিজ কেক, ব্রাউনি, ডোনাটসের স্বাদ নিয়ে নেন অভিনেত্রী।

প্রভাতী খবর ডেস্ক

২৪ জুন, ২০২২,  12:18 AM