শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

তবু বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না হেইন্স

#
news image

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের জয়ের আবহ নিয়েই সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে ড্যারেন স্যামি স্টেডিয়ামে খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টে উইন্ডিজ স্কোয়াড অপরবর্তিত থাকছে বলেই জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাচক ও সাবেক কিংবদন্তি ডেসমন্ড হেইন্স।
অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ হেরেছে ৭ উইকেটে। নিজেদের প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ বল হাতে লড়াই করলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে আরেকবার ভেঙে পড়ে আত্মসমর্পণ করতে হয় তাদের। শুক্রবার থেকে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট।
প্রথম ম্যাচে মোটামুটি বড় ব্যবধানে জিতলেও বাংলাদেশকে যথাযথ সম্মানই দেখাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স, ‘বাংলাদেশকে হালকাভাবে দেখার কোনো সুযোগই নেই। তারা দুর্দান্ত বোলিং করেছে। তাদের বোলিংটা বেশ শৃঙ্খলাপূর্ণ। অ্যান্টিগায় আমাদের জয়টা ছিল দারুণ। বেশ আত্মবিশ্বাস নিয়েই আমরা সেন্ট লুসিয়ায় যাচ্ছি। আমাদের সেন্ট লুসিয়ায় সর্বোচ্চটা দিয়েই যে জিততে হবে, সেটা আমরা জানি। তবে আমাদের দলও শৃঙ্খলাপূর্ণ। এ দলের খেলোয়াড়েরা নিজেদের শতভাগ উজাড় করে দিয়ে খেলেছে।’
প্রথম টেস্টে বাংলাদেশের আতঙ্ক ছিলেন কেমার রোচ। ম্যাচে ৭৪ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। এর মধ্যে দ্বিতীয় ইনিংসে তিনি ৫ উইকেট নেন ৫৩ রানে। এখনো পর্যন্ত টেস্ট ক্যারিয়ারে ২৪৯ উইকেট পাওয়া রোচ এ মুহূর্তে ক্যারিবীয় ফাস্ট বোলারদের মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ উইকেটশিকারি। আর একটি উইকেট পেলেই তিনি ছাড়িয়ে যাবেন কিংবদন্তি মাইকেল হোল্ডিংকে।
রোচকে নিয়েও উচ্ছ্বসিত হেইন্স, ‘কেমার তো এরই মধ্যে জীবন্ত কিংবদন্তিতে পরিণত হয়েছে। সে দারুণভাবেই তার ক্যারিয়ার শুরু করেছিল। মাঝখানে চোট তাকে সমস্যায় ফেলেছিল। দারুণ পরিশ্রম করে সে ফিরেছে। এখন কেমার আমাদের শীর্ষ উইকেটশিকারি। সে বিশ্বেরও অন্যতম সেরা। আমি তার পারফরম্যান্সে দারুণ খুশি। যেভাবে সে দলের তরুণ বোলারদের সঙ্গে মেশে, তাদের পথ নির্দেশনা দেয়, সেটা অসামান্য।’

প্রভাতী খবর ডেস্ক

২৪ জুন, ২০২২,  12:27 AM