শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পদ্মা সেতুতে ৮ ঘণ্টায় ১৫২০০ গাড়ি পারাপার

#
news image

পদ্মা সেতুতে যান চলাচল শুরুর প্রথম ৮ ঘণ্টায় ১৫ হাজার ২০০টি গাড়ি চলাচল করেছে। এ থেকে টোল আদায় হয়েছে ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকা।

রোববার (২৬ জুন) বিকেলে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন।

এর আগে ভোর ৫টা ৪০ মিনিটে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় পদ্মা সেতু। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা সেতু পার হয়ে ঢাকায় আসতে দীর্ঘদিন যে অসহনীয় দুর্ভোগ ও কষ্ট ছিল আজ থেকেই তা দূর হয়েছে। শরীয়তপুরের জাজিরা প্রান্ত দিয়ে উত্তাল পদ্মা নদী পার হতে যেখানে কয়েক ঘণ্টা সময় লাগত এখন সেই নদী পার হতে কেবল সময় লাগছে কয়েক মিনিট। এতে অনেকেই বাইক ও প্রাইভেটকার নিয়ে পার হচ্ছেন তাদের স্বপ্নের পদ্মা সেতু। সেই সঙ্গে ট্রাক, বাসসহ বিভিন্ন ধরনের যান চলাচল করছে সেতু দিয়ে।

জাজিরা প্রান্তে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন জাগো নিউজকে বলেন, প্রথম দিনই প্রথম আট ঘণ্টায় যান চলাচল করেছে ১৫ হাজার ২০০টি। এতে টোল অঅদায় হয়েছে ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকা।

তিনি বলেন, সকাল থেকেই যেসব গাড়ি চলাচল করেছে তার ৬০ শতাংশই মোটরসাইকেল। ট্রাক কিংবা বড় যান কিছুটা কম প্রথম দিন।

তিনি আরও বলেন, মাওয়া প্রান্তে ৮ হাজার ৪৩৮টি গাড়ি চলাচলে আয় হয়েছে ৪৬ লাখ ৮৯ হাজার ৫৫০ টাকা। জাজিরা প্রান্তে ৬ হাজার ৭৬২টি গাড়ি চলাচলে ৩৫ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।

সেতুর টোলপ্লাজায় দায়িত্বরত এই শীর্ষ কর্মকর্তা জাগো নিউজকে বলেন, সকাল থেকেই আমরা প্রস্তুত ছিলাম। ৬টার আগেই যান চলাচলের জন্য কাজ শুরু করি।

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২২,  9:47 PM