শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

দুই গোলে গ্রানাডাকে পরাজিত করে দ্বিতীয় স্থানে উঠে এলো সেভিয়া 

#
news image

ছয় মিনিটের ব্যবধানে ইনজুরি টাইমের দুই গোলে গ্রানাডাকে ৪-২ গোলে পরাজিত করে বার্সেলোনাকে হঠিয়ে আবারো লা লিগা টেবিলের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে সেভিয়া।

রাফা মির ও পাপু গোমেজ ইনজুরি টাইমে তৃতীয় ও নবম মিনিটে জয়সূচক গোলদুটি করেন। গত সপ্তাহে বার্সেলোনার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে টেবিলের দ্বিতীয় স্থানটি হারিয়েছিল সেভিয়া। রামোন সানচেজ পিজুয়ানে গত শুক্রবার উত্তেজনাপূর্ণ ম্যাচে অধিানয়ক ভিক্টর দিয়াজের গোলে ৮৮ মিনিটে ২-২ গোলের সমতা ফেরায় সফরকারী গ্রানাডা। ঐ সময় মনে হয়েছিল জুলেন লোপেতেগুয়ের দল এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে যাচ্ছে। কিন্তু ইনজুরি টাইমের তৃতীয় মিনিটের মিরের গোলে এগিয়ে যাবার পর লড়াইয়ে ফিরে সেভিয়া। এরপর ষষ্ঠ মিনিটে গোমেজ দলের জয় নিশ্চিত করেন।

টেবিলের সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে গত সপ্তাহে পরাজয়ের পর সেভিয়া বর্তমানে কাতালান জায়ান্টদের তিন পয়েন্ট পিছনে ফেলে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। যদিও বার্সেলোনার থেকে দুই ম্যাচ বেশী খেলেছে সেভিয়া। গত শুক্রবার ম্যাচের ২৩ মিনিটে ডারউইন মাচিসের গোলে এগিয়ে গিয়েছিল গ্রানাডা। এই গোলের পর মনে হচ্ছিল রেলিগেশন খরায় ধুকতে থাকা দলটি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছে। আট মিনিট পরে জেসুস নাভাসের ক্রস থেকে দিয়েগো কার্লোস সেভিয়াকে ম্যাচে ফেরান। ৬৬ মিনিটে গ্রানাডা গোলরক্ষক লুইস ম্যাক্সিমিয়ানোর ভুলে লুকাস ওকাম্পোস স্বাগতিকদের এগিয়ে দেন। মিরের একটি গোল ভিএআর অফসাইডের কারণে বাতিল করে না দিলে তখনই হয়ত জয় নিশ্চিত করতে পারতো সেভিয়া। ৮৮ মিনিটে কর্ণার থেকে শক্তিশালী হেডে দিয়াজ গ্রানাডার হয়ে সমতা ফেরান। কিন্তু তখনো ম্যাচেই নাটকীয়তা বাকি ছিল।

ইনজুরি টাইমের ৯ মিনিটই সেভিয়া গ্রানাডাকে চেপে ধরেছিল। ইভান রাকিটিচের এসিস্টে মিরের গোলে প্রথমে এগিয়ে যায় সেভিয়া। এরপর শেষ মিনিটে গোমেজের গোলে জয় নিশ্চিত হয়। গত ১১ ম্যাচে এনিয়ে মাত্র তৃতীয় জয় নিশ্চিত করলো সেভিয়া। টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের তুলনায় তারা নয় পয়েন্ট এগিয়ে রয়েছে।

প্রখ/ সাদ্দাম

প্রভাতী স্পোর্টস ডেস্ক

০৯ এপ্রিল, ২০২২,  6:17 AM