শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ড্রেসিংরুমের দরজায় লাথি মেরে বিতর্কে মাহমুদউল্লাহ

#
news image

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ভালোই খেলছিলেন মোহামেডানের মাহমুদউল্লাহ রিয়াদ। সতীর্থরা যখন ছিলেন আসা-যাওয়ার মিছিলে, তখন একপ্রান্ত আগলে রাখছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু ব্যক্তিগত ৪৮ রানের মাথায় আউট হতেই ঘটল বিপত্তিটা। আউট হয়ে মাঠ ছাড়ার সময় রাগ দেখান মাঠকর্মীদের।

আর ড্রেসিং রুমের দরজায় মারেন লাথি। শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের ইনিংসের ৩৭তম ওভারের প্রথম বলে স্ট্রাইকে ছিলেন মাহমুদউল্লাহ। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র ফেলেছিলেন ভালো লেংথে। তবে ক্রিজে পড়ার পর আস্বাভাবিকভাবে নিচু হয়ে যায় বলটি। কাট করার চেষ্টায় ব্যর্থ হন মাহমুদউল্লাহ। তার ব্যাট ছুঁয়ে বল জমা পড়ে উইকেটরক্ষক জাকির হাসানের গ্লাভসে। শেষ হয় মাহমুদউল্লাহর লড়াই। ৫২ বলে সমান দুটি করে চার ও ছক্কায় তিনি আউট হয়ে যান ৪৮ রান করে।

এরপর ড্রেসিংরুমে ফেরার পথে মাঠের বাইরে থাকা মাঠকর্মীর দিকে ব্যাট উঁচিয়ে কী যেন বলছিলেন। রাগে ফুঁসতে থাকা মাহমুদউল্লাহ ড্রেসিংরুমে প্রবেশ করেছেন দরজায় সজোরে ধাক্কা দিয়ে। এমন অসমান বাউন্সের উইকেট নিয়েই হয়তো মাহমুদউল্লাহর যত হতাশা। মাহমুদউল্লাহ ফেরার পর শেষ পর্যন্ত ৩৮.১ ওভারে ১৪৩ রানে অলআউট হয়ে গেছে মোহামেডান। ৯.১ বলে ৪১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন রূপগঞ্জের এনামুল। লিস্ট 'এ' ক্যারিয়ারে এনামুলের এটি প্রথম ৫ উইকেট।

প্রখ/ সাদ্দাম

প্রভাতী স্পোর্টস ডেস্ক

০৯ এপ্রিল, ২০২২,  6:19 AM