শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

র‍্যাংকিংয়ে খালেদ-শান্ত-সোহানের উন্নতি, পেছালেন সাকিব

#
news image

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের শিকার হয়েছে বাংলাদেশ। তবে দলের ব্যর্থতার মাঝেও বল হাতে আলো ছড়িয়েছেন খালেদ আহমেদ। এর প্রভাব পড়েছে র‍্যাংকিংয়েও। টেস্ট বোলারদের তালিকায় এগিয়েছেন এই ডানহাতি পেসার।  

ব্যাট হাতে টেস্ট সিরিজে আহামরি কিছু না করেও র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহানের। তবে অলরাউন্ডারদের তালিকায় অবনতি হয়েছে সাকিব আল হাসানের।  

সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেট নেন খালেদ। দ্বিতীয় টেস্টেও সমান উইকেট নেওয়ার পাশাপাশি বাংলাদেশের ষষ্ঠ পেসার হিসেবে এক টেস্টে ১০ উইকেট নেওয়ার কীর্তিতে নাম লেখান তিনি।  

আইসিসির সর্বশেষ র‍্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়ে ৮৮তম স্থানে আছেন খালেদ। ৩ উইকেট পাওয়া মেহেদি হাসান মিরাজ ১ ধাপ এগিয়ে আছেন ৩০তম স্থানে। আর বোলার সাকিব এক ধাপ পিছিয়েছেন। বাঁহাতি স্পিনারের বর্তমান অবস্থান ২৯তম স্থানে। তবে আগের মতো বাংলাদেশের সেরা অবস্থান ২৯তম স্থানে আছেন তাইজুল ইসলাম।  

ব্যাট হাতে সিরিজটা মোটেই আশানুরূপ হয়নি শান্তর। দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ২৬ ও ৪২ রান করেন তিনি। কিন্তু তা সত্ত্বেও ১১ ধাপ এগিয়ে ৮৮তম স্থানে উঠে এসেছেন তিনি। ১০ উইকেটে হেরে যাওয়া ম্যাচে ৫০ বলে অপরাজিত ৬০ রান করা সোহান ১৪ ধাপ এগিয়ে আছেন ৮৪তম স্থানে।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে পিছিয়েছেন লিটস দাস, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব। প্রথম ইনিংসে ফিফটি করা লিটন এক ধাপ নিচে ১৩তম স্থানে নেমে গেলেও ব্যাটিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান তারই। আর সফর থেকে ছুটি নেওয়া মুশফিক এক ধাপ নিচে নেমে আছেন ১৮তম স্থানে।

সেন্ট লুসিয়ায় প্রথম ইনিংসে ভালো করার ইঙ্গিত দিলেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ ছিলেন তামিম। এক ধাপ নিচে ৩৮তম স্থানে আছেন এই বাঁহাতি ব্যাটার। অন্যদিকে ৬ ধাপ পিছিয়ে তামিমের পরেই অবস্থান সাকিবের।  

অলরাউন্ডারদের তালিকায়ও অবনতি হয়েছে সাকিবের। প্রথম টেস্টে ভালো করে অলরাউন্ডারদের তালিকায় দুইয়ে উঠে আসেন তিনি। কিন্তু দ্বিতীয় টেস্টে ব্যর্থ হওয়ায় ১৮ রেটিং পয়েন্ট হারিয়ে এক ধাপ নিচে নেমে গেছেন টাইগার টেস্ট অধিনায়ক। তার বর্তমান অবস্থান তিনে। তবে আগের মতোই শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা, দুইয়ে উঠে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন।

প্রভাতী খবর ডেস্ক

২৯ জুন, ২০২২,  10:08 PM