শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

দ্বিতীয় ম্যাচে ভালো খেলার প্রত্যাশায় ডোমিঙ্গো

#
news image

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়েছে ঠিকই। তবে  বাংলাদেশের  ব্যাটারদের  ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো।  ম্যাচটি পরিত্যক্ত হবার আগে টস হেরে প্রথমে ব্যাট করে ১৩ ওভারে ৮ উইকেটে ১০৫ রান করে বাংলাদেশ। তারপরও ম্যাচটি পরিত্যক্ত হয়ে যাওয়ায়, ব্যাটারদের ব্যর্থতা বড় ইস্যু হয়নি। 
ব্যাটারদের ব্যর্থতা নিয়ে সরাসরি কিছু না বললেও, দ্বিতীয় ম্যাচে ভালো খেলার প্রত্যয় ব্যকাত  করেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। 
বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে বলার মত রান করেন সাকিব আল হাসান (২৯)ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহান(২৫)। এছাড়া দু’অংকের কোটা স্পর্শ করা তৃতীয় ও শেষ ব্যাটার প্রায় সাড়ে সাত বছর পর  দেশের হয়ে সংক্ষিপ্ত ভার্সনে খেলতে নামা ওপেনার  এনামুল হক বিজয়। 
প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হবার পর সাংবাদিকদের ডোমিঙ্গো বলেন, ‘টপ-অর্ডারে ধ্বস আমি বলবো না। ৪৫ রানে ২ উইকেট, আমাদের শুরুটা ভালো ছিল। এরপর খুব বাজে ক্রিকেট খেলেছি আমরা। তবে আমি নিশ্চিত পরের ম্যাচে আমরা ভালো করবো।’
তিনি আরও বলেন, ‘দ্বিতীয় ম্যাচে আমরা আরও উন্নতি করবো। আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় কয়েক সপ্তাহ পর খেলতে নেমেছে। দক্ষিণ আফ্রিকা সফরের পর প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেললো মাহমুদুল্লাহ-আফিফ। কয়েক মাসই হয়ে গেছে, তারা খেলছে না। তারা আরও ভালো করবে বলে আশা করি।’
ডোমিনিকায় পৌঁছে বৃষ্টির কারনে অনুশীলনের সুযোগ পায়নি বাংলাদেশ। অনুশীলন না করেই খেলতে হয়েছে টাইগারদের। তবে এটিকে অজুহাত হিসেবে দেখতে চান না ডোমিঙ্গো। তিনি বলেন, ‘শুক্রবার অনুশীলন করা সম্ভব হয়নি, আজকেও পরিত্যক্ত হয়ে গেলো। তবু ১২-১৩ ওভারের মতো খেলার সুযোগ পেলাম আমরা। আমি নিশ্চিত পরের ম্যাচে আরও ভালো পারফমেন্স করতে পারবো।’
পাওয়ার প্লের সুবিধা শুরুতেই নিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। সাকিবের ব্যাটে চড়েই রানের চাকা ঘুড়ছিলো বাংলাদেশের। কিন্তু অষ্টম ওভারে থামতে হয় সাকিবকে। ২টি করে চার-ছক্কায় ১৫ বলে ২৯ রান করেন সাকিব। সাকিবের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান নুরুল হাসান সোহানের। ১৬ বল খেলে ১টি চার ও ২টি ছক্কা মারেন নুরুল।
সাকিব-নুরুলকে নিয়ে ডোমিঙ্গো বলেন, ‘সাকিব ভুল সময়ে আউট হয়ে গেছে। তার কাছ থেকে আমাদের বড় স্কোর দরকার ছিল। সোহানও এই সংস্করণে ভালো। ও বিগ হিটার, শক্তিশালী ব্যাটার। কিন্তু সেও ভুল করে আউট হলো। তার জন্য এটা শেখার একটা দিন। তবু দেখে ভালো লাগছে সোহান ফর্মে আছে।’ 

প্রভাতী খবর ডেস্ক

০৪ জুলাই, ২০২২,  12:54 AM