শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

আর্জেন্টিনার সবচেয়ে দামি ফুটবলার মার্টিনেজ

#
news image

ইন্টার মিলানের হয়ে বেশ কয়েক মৌসুম ধরেই ফর্মের তুঙ্গে আছেন লাউতারো মার্টিনেজ।  প্রিমিয়ার লিগে বেশকিছু ক্লাব তাকে দলে ভেড়ানোর ব্যাপারে আগ্রহী হলেও দলবদলের বাজারে তার চড়া মূল্যের কারণে এগোতে পারেনি। এবার জানা গেল, দলবদলের বাজারে এখন সবচেয়ে দামি আর্জেন্টাইন হচ্ছেন লাউতারো।

দলবদল সম্পর্কিত পোর্টাল ট্রান্সফার মার্কেট জানিয়েছে, হালনাগাদ হিসাব অনুযায়ী বর্তমানে দলবদলের বাজারে মার্টিনেজের মূল্য ৬৭.৫০ মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ৭ ৫৮ কোটি টাকা। যেখানে মেসির ‘দাম’ তার চেয়ে প্রায় ২২ মিলিয়ন পাউন্ড কম, ৪৫ মিলিয়ন পাউন্ড।

সবচেয়ে ‘দামি’ আর্জেন্টাইন ফুটবলারদের তালিকায় তিনে রয়েছেন ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে খেলা ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো (৪৩.২০ মিলিয়ন পাউন্ড)।  এরপরের দুই অবস্থানে রয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদে খেলা দুই আর্জেন্টাইন আনহেল কোরেয়া (৪০.৫০ মিলিয়ন পাউন্ড) এবং রদ্রিগো দি পল (৩৬ মিলিয়ন পাউন্ড)।

চলতি দলবদলের মৌসুমেও মার্টিনেজকে দলে টানার আগ্রহ প্রকাশ করেছিল টটেনহ্যাম।  তবে আপাতত ইন্টার মিলান ছেড়ে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই জানিয়ে সেই প্রস্তাব ফিরিয়ে দেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। মার্টিনেজ

ইন্টার মিলানের অঙ্গে আর্জেন্টিনার জার্সি গায়েও সমান উজ্জ্বল।  লিওনেল স্কালোনি দায়িত্ব নেওয়ার পর আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি গোল করেছেন তিনি, সর্বশেষ ইতালির বিপক্ষে আর্জেন্টিনার ফিনালিসিমা জয়েও গোল করে এবং করিয়ে অবদান রেখেছিলেন এই স্ট্রাইকার।

ইন্টার মিলানের হয়ে গত মৌসুমে ৪৯ ম্যাচ খেলে ২৫ গোল করেছেন মার্টিনেজ।  সবমিলিয়ে গত চার মৌসুমে ইতালিয়ান জায়ান্টদের হয়ে ১৮০ ম্যাচে ৭৪ বার লক্ষ্যভেদ করেছেন তিনি।

প্রভাতী খবর ডেস্ক

০৪ জুলাই, ২০২২,  10:52 PM