শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

শফিকের বীরত্বে পাকিস্তানের ইতিহাস গড়া জয়

#
news image

রোমাঞ্চ অপেক্ষায় ছিল গল টেস্টে। ছিল দারুণ লড়াই দেখার প্রত্যাশা।

রান তাড়ায় দৃঢ়তার সাক্ষী হওয়ার অভিপ্রায়। লাঞ্চের পর ৪৪ রান পাকিস্তানের জন্য মনে হচ্ছিল অনন্ত পথে যাত্রা। ১১ রান বাকি থাকতে এলো বৃষ্টি। শেষ অবধি জয়টা ধরা দিল তাদেরই।  

সবকিছুর শেষে অবশ্য থাকলেন কেবল আব্দুল্লাহ শফিক। প্রথম ইনিংসে ১১২ রানে ৮ উইকেট হারিয়েছিল পাকিস্তান, টেনে তুলেছিলেন অধিনায়ক বাবর আজম। দ্বিতীয় ইনিংস শুধুই শফিকের। লড়াই, সংযম আর ধৈর্যের পরীক্ষা দিয়ে পাকিস্তানকে তিনি এনে দিয়েছেন ইতিহাস গড়া জয়।  

গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে জয় পেয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে লঙ্কানদের ২২২ রানের জবাবে ২১৮ রান করেছিল সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ৩৩৭ রান তুলে পাকিস্তানকে ৩৪২ রানের বড় লক্ষ্য দিয়েছিল করুণরাত্নের দল। এই রান তাড়া করেছেন বাবর আজমরা। পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ও গল স্টেডিয়ামে এটিই সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।  

৩ উইকেটে ২২২ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে পাকিস্তান। আব্দুল্লাহ শফিক ১১২ ও মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ছিলেন ৭ রানে। ৭৪ বলে ৪০ রান করার পর প্রবাথ জয়াসুরিয়ার বলে রিজওয়ান এলবিডব্লিউয়ের ফাঁদে পড়লে দিনের প্রথম সাফল্য পায় শ্রীলঙ্কা।  

এরপর ৩৫ বলে ১২ রান করা আগা সালমানকে ফিরিয়ে শ্রীলঙ্কার আশা আরেকটু বাড়িয়ে দেন জয়াসুরিয়া। ৪ বলে ৫ রান করে ডি সিলভার বলে স্লগ সুইপ করতে যান হাসান আলি, কিন্তু ক্যাচ তুলে দেন থিকসেনার হাতে।  

তাতে অবশ্য লাভ তেমন হয়নি। একপ্রান্তে আগলে থাকেন আব্দুল্লাহ শফিক, দলের জয় নিশ্চিত হওয়ার পর মাঠ ছাড়েন তিনি। ৭ চার ও ১ ছক্কায় ৪০৮ বলে ১৬০ রানের অসাধারণ ইনিংস লেখা হয় তার নামের পাশে। ৩৪ বলে ১৯ রান করে দলের জয় নিশ্চিত করতে ভূমিকা রাখেন মোহাম্মদ নেওয়াজও।  

প্রভাতী খবর ডেস্ক

২১ জুলাই, ২০২২,  1:09 AM