শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ওয়ানডের সেরা একাদশে থাকায় ক্যাপ পেলেন মুশফিক

#
news image

২০২১ সালের আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানের সঙ্গে ছিলেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমও।

বৃহস্পতিবার এজন্য আইসিসি থেকে ক্যাপ পেয়েছেন তিনি।

নিজে আনন্দ জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টও করেন মুশফিক। ক্যাপ পরা ছবি দিয়ে এই ব্যাটার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। বিশেষ ওই ক্যাপে লেখা ছিল, ‘আইসিসি ওডিআই টিম অব দ্য ইয়ার। ’

২০২১ সালে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ৯টি ম্যাচে মাঠে নামেন মুশফিক। এক সেঞ্চুরিতে ৫৮.১৪ গড়ে রান করেছেন ৪০৭।

গত বছরের সেরা ওয়ানডে একাদশের অধিনায়কত্ব দেওয়া হয়েছিল বাবর আজমের কাঁধে। তবে একাদশে বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি ক্রিকেটারের জায়গা পেয়েছিলেন। পাকিস্তান, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা থেকে দুজন করে আছেন দলে।

২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে দল : পল স্টার্লিং, জান্নেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ফন ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুষ্মন্ত চামিরা।

প্রভাতী খবর ডেস্ক

২৮ জুলাই, ২০২২,  9:18 PM