শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

আমাদের মনস্তাত্ত্বিক সমস্যা আছে : সিইসি

#
news image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমাদের একটা মনস্তাত্ত্বিক সমস্যা আছে। যে নির্বাচন করবে, তাকে জিততেই হবে। হারতেও যে হতে পারে, এটা কেউ মেনে নিচ্ছে না। সহনশীলতা যদি জাগ্রত করা না যায়, তাহলে সংকট থেকেই যাবে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) নির্বাচন ভবনে গণফোরামের সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন। গণফোরামের নির্বাহী সদস্য মোকাব্বির খানের নেতৃত্বে সংলাপে ১১ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।

সিইসি বলেন, গতকাল একটি ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ে (ভোট গণনার পর মারামারির ঘটনা নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের গুলিতে শিশু নিহত )। দেশে কোনো নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হলে, ভোটের শেষে মারামারি হয়। কাল একটি শিশু মারা গেছে। রাত ১০টা/১১টার দিকে ফোন করেছি ডিসি-এসপিকে, কী হলো জানতে। জানা গেল, নির্বাচন শেষ হয়ে গিয়েছিল, মেম্বার প্রার্থী হামলা করে বসল।

গণফোরামের নেতাদের উদ্দেশে কাজী হাবিবুল আউয়াল বলেন, রাজনীতি আপনারা নিয়ন্ত্রণ করেন। রাজনীতির সংস্কৃতি ধারণ করা, লালন করা আপনাদের দায়িত্ব। আপনাদের দায়িত্ব অনেক বড়। আপনাদের কাছে ছোট, কিন্তু আমাদের কাছে অনেক বড়। আপনাদের বক্তব্য শুনেছি। চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেবো।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ হবে। নির্বাচনে যেন ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এ বিষয়টি নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা করব। আপনাদের সহযোগিতাও চাইব। আমাদের সঙ্গে আপনাদের থাকতে হবে। নির্বাচনের মাঠে যদি আপনারাও থাকেন, আমরাও থাকি তাহলে যেকোনো অপশক্তি প্রতিহত করা সহজ হবে।

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০২২,  12:18 AM