শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

ইনজুরির কারণে মন্ট্রিয়ালে খেলা হচ্ছেনা নাদালের

#
news image

পেটের পেশীর ইনজুরির কারণে মন্ট্রিয়াল মাস্টার্স টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। এই ইনজুরিতে পড়ে উইম্বলডনের সেমিফাইনালেও খেলা হয়নি নাদালের।
এবছর গ্র্যান্ড স্ল্যামে এখনো পর্যন্ত ১৯টি ম্যাচে জয়ী হয়েছেন নাদাল, হারেননি একটিতেও। কিন্তু উইম্বলডনে বাধ্য হয়েই সেমিফাইনালে নিক কিরিয়সকে মোকাবেলা না করে সড়ে দাঁড়াতে হয়। এ বছর অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেন জয় করে গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ২২’এ নিয়ে গেছেন নাদাল, নোভাক জকোভিচের যা এক ও রজার ফেদেরারের থেকে দুই বেশী। 
মন্ট্রিয়ালে এর আগে পাঁচবার শিরোপা জয় করেছেন এই তারকা স্প্যানিয়ার্ড। 
এক বিবৃতিতে নাদাল বলেছেন, ‘বেশ কিছুদিন ধরেই আমি অনুশীলন চালিয়ে যাচ্ছি। গতকাল স্বাভাবিক অনুশীলন সেশনের পর হঠাৎ করেই পেটে কিছুটা অস্বস্তি অনুভব করি যা আজও আছে। চিকিৎসকের সাথে আলোচনার পর আমাকে তাড়াহুড়া করতে নিষেধ করা হয়েছে। আরো কিছুদিন পুরোপুরি বিশ্রাম নেবার পরামর্শ দিয়েছে মেডিকেল টিম।’
মন্ট্রিয়াল মাস্টার্সের মূল ড্র’তে নাদালের স্থলাভিষিক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাককেঞ্জি ম্যাকডোনাল্ড। 
এর আগে কোভিড ভ্যাক্সিন না নেয়ায় মন্ট্রিয়াল মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন আরেক শীর্ষ তারকা নোভাক জকোভিচ। ভ্যাক্সিন না নেবার কারণে জকোভিচের কানাডা প্রবেশের কোন অনুমতি না থাকায় মন্ট্রিয়ালে আর খেলা হচ্ছেনা।

প্রভাতী খবর ডেস্ক

০৭ আগস্ট, ২০২২,  10:59 PM