শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

যুক্তরাজ্যে গিয়ে ‘নিখোঁজ’ শ্রীলঙ্কার কমনওয়েলথ টিমের ১০ সদস্য

#
news image

কমনওয়েলথ গেমসে অংশ নিতে যুক্তরাজ্যে গিয়ে নিখোঁজ হয়েছেন শ্রীলঙ্কান দলের ১০ সদস্য। ধারণা করা হচ্ছে, দেশটিতে থেকে যাওয়ার উদ্দেশ্যে পালিয়েছেন তারা। শ্রীলঙ্কার এক উচ্চপদস্থ ক্রীড়া কর্মকর্তা রোববার বার্তা সংস্থাকে এসব কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, ইভেন্টে অংশ নেওয়ার পরপরই উধাও হয়েছেন শ্রীলঙ্কান দলের নয় ক্রীড়াবিদ ও এক ম্যানেজার। এর মধ্যে জুডোকা চামিলা দিলানি, তার ম্যানেজার আসেলা ডি সিলভা এবং কুস্তিগীর শানিথ চথুরাঙ্গা নিখোঁজ হন গত সপ্তাহে। এরপর স্থানীয় পুলিশে অভিযোগ জানান শ্রীলঙ্কান কর্মকর্তারা। তবে এরপরেও নিখোঁজ হয়েছেন দলের আরও সাতজন।

নামপ্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আমাদের সন্দেহ, তারা যুক্তরাজ্যে থেকে যেতে চান, সম্ভবত কাজের জন্য।

কমনওয়েলথ গেমসের এবারের আসরে যোগ দিতে যুক্তরাজ্যে গেছে চরম অর্থসংকটের মুখে থাকা শ্রীলঙ্কার ১৬০ সদস্যের একটি দল। তাদের স্বদেশে ফিরে যাওয়া নিশ্চিত করতে সবার পাসপোর্ট নিজেদের কাছে রেখে দিয়েছিল কর্তৃপক্ষ। তবে সেটিও ওই ১০ জনের পালিয়ে যাওয়া আটকাতে পারেনি।

লঙ্কান কর্মকর্তা জানিয়েছেন, পলাতক প্রথম তিনজনের অবস্থান শনাক্ত করেছে ব্রিটিশ পুলিশ। তবে তারা যেহেতু স্থানীয় কোনো আইন ভঙ্গ করেননি এবং কাছে ছয় মাসের বৈধ ভিসা রয়েছে, এ কারণে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। বরং পুলিশ আমাদের কাছে ওদের পাসপোর্ট ফেরত চায়, যেগুলো আমরা দলত্যাগ ঠেকানোর ব্যবস্থা হিসেবে আটকে রেখেছিলাম।

তবে ওই তিনজনের অবস্থান সম্পর্কে লঙ্কান কর্তৃপক্ষকে কিছু জানায়নি ব্রিটিশ পুলিশ।

আন্তর্জাতিক আসর থেকে লঙ্কান ক্রীড়াবিদদের পালিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। গত বছরের অক্টোবরে শ্রীলঙ্কার রেসলিং ম্যানেজার অসলোতে একটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট চলাকালে গায়েব হয়ে যান। দক্ষিণ কোরিয়ায় ২০১৪ এশিয়ান গেমসের সময় দুই লঙ্কান ক্রীড়াবিদ পালিয়েছিলেন, তাদের আর খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া ২০০৪ সালে শ্রীলঙ্কার যখন কোনো জাতীয় হ্যান্ডবল দলও ছিল না, তখন ২৩ সদস্যের একটি দল দেশের প্রতিনিধিত্ব করার ভান করে জার্মানিতে একটি টুর্নামেন্টে অংশ নিতে যায় এবং এরপর গায়েব হয়।

প্রভাতী খবর ডেস্ক

০৮ আগস্ট, ২০২২,  10:41 PM