শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

এশিয়া কাপে ১৭ সদস্যের দল, ফিরলেন সাব্বির

#
news image

সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৭ সদস্যের এশিয়া কাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ। দীর্ঘ সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন এই ফরম্যাটের 'স্পেশালিস্ট' খ্যাত সাব্বির রহমান।

বাংলাদেশের এশিয়া কাপের দল নিয়ে উৎকণ্ঠা ছিল অনেক। অধিনায়কত্ব নিয়ে জটিলতার ফলে এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছ থেকে বাড়তি সময়ও চেয়ে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে সেই সংকট নিরসনের পরই এশিয়া কাপের দল ঘোষণা করলেন নির্বাচকরা।

গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় সাকিবের সঙ্গে বৈঠকের পরই এশিয়া কাপের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। একে একে এশিয়া কাপের জন্য দলে সুযোগ পাওয়া ১৭ জনের নাম পড়ে শোনান তিনি।

৩ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছেন একসময় ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের 'বিশেষজ্ঞ' তকমা পাওয়া সাব্বির রহমান। সবশেষ ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে জাতীয় দলের হয়ে খেলেছিলেন এই ব্যাটসম্যান। দেশের হয়ে এখন পর্যন্ত ৪৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৯৪৬ রান করেছেন তিনি।

এদিকে জিম্বাবুয়ে সিরিজের টি-টোয়েন্টি দলে জায়গা না হলেও এশিয়া কাপ দিয়ে আবারও এই ফরম্যাটের ক্রিকেটে ফিরলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

সবশেষ জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে থাকা ওপেনার মুনিম শাহরিয়ারের জায়গা হয়নি এশিয়া কাপের স্কোয়াডে। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি খেললেও চোটের কারণে এশিয়া কাপের দলে নেই পেসার শরিফুল ইসলাম।

২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে এশিয়া কাপ। আগামী ৩০ আগস্ট শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন।

এশিয়া কাপে বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী, সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন, নুরুল হাসান ও তাসকিন আহমেদ।

প্রভাতী খবর ডেস্ক

১৩ আগস্ট, ২০২২,  10:16 PM