শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই ম্যাচ বাতিল

#
news image

এই এক ম্যাচ নিয়ে না কতই নাটক হয়ে গেলো। ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই ম্যাচটা এতদিনে হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু খেলা শুরুর পর মাঠে প্রবেশ করে ঝামেলা তৈরি করে ব্রাজিলের স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তা রক্ষীরা। পুনরায় ম্যাচটা মাঠে গড়ানোর কথা থাকলেও সেটি হবে হবে করেও হচ্ছিল না। শেষ পর্যন্ত বাছাইয়ের ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। যার খবর নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

ম্যাচটা শুরুতে হওয়ার কথা ছিল গত ৫ সেপ্টেম্বর। সেদিন কিক-অফও হয়েছিল। কিন্তু কোয়ারেন্টিন আইন ভেঙে চার আর্জেন্টাইন তারকা ব্রাজিলে প্রবেশ করার অভিযোগে কিছুক্ষণ পর পণ্ড হয়ে যায় ম্যাচ। অভিযুক্ত এমি মার্তিনেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া, জিওভান্নি লো সেলসো ও ক্রিস্তিয়ান রোমেরোকে ধরতেই কিনা মাঠে প্রবেশ করেছিলেন ব্রাজিলের স্বাস্থ্যকর্মীরা। পরে তো আর ম্যাচই মাঠে গড়ায়নি।

এই ঘটনায় জরিমানাও গুনতে হয়েছে দুই দেশের ফুটবল সংস্থাকে। আর্জেন্টিনাকে জরিমানা করা হয় দেড় লাখ সুই ফ্রাঁ। যার অর্ধেক দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে।

পরে ম্যাচটি আগামী সেপ্টেম্বরে হওয়ার কথা উঠলেও দুই দেশের ফুটবল অ্যাসোসিশেন-ই সেটি খেলতে আপত্তি জানায়। শেষ পর্যন্ত এএফএ জানিয়েছে, বিষয়টি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ও ফিফার সঙ্গে মিলে নিষ্পত্তি করা হয়েছে।   

অবশ্য এই ম্যাচ খেললেও তার ফল প্রভাব ফেলতো না। দুই দলই কাতার বিশ্বকাপের টিকিট কেটেছে। লাতিন অঞ্চলে ব্রাজিল ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে কোয়ালিফাই করেছে। আর আর্জেন্টিনা ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে নিশ্চিত করেছে বিশ্বকাপ।

প্রভাতী খবর ডেস্ক

১৭ আগস্ট, ২০২২,  10:24 PM