শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

আসছে জয়ার ‘বিউটি সার্কাস’

#
news image

বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও মাহমুদ দিদার পরিচালিত জয়া আহসান অভিনীত ছবি ‘বিউটি সার্কাস’। ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম জানিয়েছে, শিগগিরই ‘বিউটি সার্কাস’ সিনেমা হলে মুক্তি দেয়া হবে। চলতি মাসেই ‘বিউটি সার্কাস’র অফিসিয়াল পোস্টার প্রকাশ হবে। সেদিনই মুক্তির তারিখ জানানো হবে সরকারি অনুদান প্রাপ্ত এ ছবির। সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্প ‘বিউটি সার্কাস’। সার্কাস পুড়িয়ে দেয়ার পর হুমকির মুখে পড়ে এক নারী। কিন্তু সে আপন শক্তিতে টিকে থাকে। জয়া আহসান ছাড়াও এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, এ বি এম সুমন, হুমায়ূন সাধু প্রমুখ। পরিচালক মাহমুদ দিদারের এটি প্রথম সিনেমা। তিনি জানান, করোনার কারণে গত দু’বছর মুক্তি থেমে ছিল। তবে শিগগিরই আনুষ্ঠানিকভাবে মুক্তির দিন ঘোষণা করা হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকায় কিছুই করার ছিল না। সিনেমাটি প্রসঙ্গে জয়া আহসান আগেই জানিয়েছেন, তার অভিনয় জীবনের খুব রোমাঞ্চকর কাজ  ‘বিউটি সার্কাস’। তিনি বলেন, অভিনয়শিল্প এমন কিছু জায়গায় নিয়ে যায়, যেখানে আগে কোনো দিন যাওয়া হয়নি। এমন কিছু চরিত্র প্রদর্শন করার সুযোগ করে দেয়, যার অভিজ্ঞতা একেবারে নতুন। এমনি একটি চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। সার্কাসের অভিজ্ঞতা আমার জন্য একেবারেই নতুন ছিল।

প্রভাতী খবর ডেস্ক

১৭ আগস্ট, ২০২২,  11:46 PM