শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

গুরুত্বপূর্ণ আসনে থেকে সতর্কভাবে কথা বলা উচিত: আইনমন্ত্রী

#
news image

গুরুত্বপূর্ণ আসনে থেকে অনেক সতর্কভাবে কথা বলা উচিত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর নিবন্ধন অধিদপ্তরে শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পার্টির সেক্রেটারি ওবায়দুল কাদের ইতোমধ্যে বলেছেন, এটা দলেরও কথা নয়, সরকারেরও কথা নয়, আমাদেরও কথা নয়। এটা হয়তোবা উনার ব্যক্তিগত কথা। সেক্ষেত্রে আমি সব সময় বলে থাকি, গুরুত্বপূর্ণ আসনে থেকে অনেক সতর্কভাবে কথা বলা উচিত। আর আমার মনে হয় আপনারা উনাকে জিজ্ঞাসা করেন, উনি যদি এটা বলে থাকেন, উনি কী বোঝাতে চেয়েছেন?

মন্ত্রী বলেন, অবশ্যই সরকারের মন্ত্রীদের সঙ্গে আলোচনা না করে যদি কেউ কথা বলেন, আমিও যদি বলি মন্ত্রী হিসেবে, তাহলে সেটা সরকারের কথা হয় না। সেটা ব্যক্তিগত কথা হয়। তো তিনি এই কথাটা তো আমাদের সঙ্গে আলাপ করেননি এবং আমাদের দলের সেক্রেটারি সেটা পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন, এটা সরকারের কথা নয়, জনগণের কথা নয়। আমি সেই কথার সঙ্গে সুর মিলিয়ে বলবো এটা উনার ব্যক্তিগত কথা।

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২২,  11:29 PM