শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

শ্রীরামের মাঠে আসার দিনে ছিলেন না ডমিঙ্গো

#
news image

টি-টোয়েন্টি ক্রিকেট ঘিরে বাংলাদেশ দলের নতুন ভাবনার জোয়ার বইছে গেল কয়েকদিন। টেকনিক্যাল পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের শ্রীরাম শ্রীধর। পদবি যেমনই হোক, টি-টোয়েন্টি দলের হর্তাকর্তা হতে যাচ্ছেন তিনিই।

রোববার বাংলাদেশে এসেছেন শ্রীরাম। দুপুর দুইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এরপর হোটেলে না গিয়ে সরাসরি যান মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এখানে এসে লাল ও সবুজ দলের খেলা দেখেছেন শ্রীরাম। এরপর মাঠেই নির্বাচক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান তিনি। পরে মিরপুর ছাড়ার সময় ক্যামেরার সঙ্গে একরকম লড়াই-ই করতে হয়।

শ্রীরামের মাঠে আসার দিনে ছিলেন না হেড কোচ রাসেল ডমিঙ্গো। শনিবার দলীয় অনুশীলনের প্রথম দিন থাকলেও আজ ছিলেন না তিনি। হোটেলেই সময় কেটেছে তার।

সোমবার কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপরই কার কোন দায়িত্ব সেটা বুঝিয়ে দেওয়া হবে। নির্ধারিত হবে হেড কোচ রাসেল ডমিঙ্গোর ভাগ্যও।

প্রভাতী খবর ডেস্ক

২১ আগস্ট, ২০২২,  11:32 PM