শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে দেশের বিদ্যুৎ ঘাটতি কমে যাবে : অনুমিত হিসাব কমিটি

#
news image

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে দেশের বিদ্যুৎ ঘাটতি ও মূল্য উভয়ই কমে যাবে। জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সদস্যগণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন শেষে মত বিনিময় সভায় একথা বলেন। তারা বলেন, এই প্রকল্পের বিদ্যুৎ দেশের উন্নয়নকে আরো বেগবান করবে।
কমিটির সভাপতি মো. আব্দুস শহীদের নেতৃত্বে কমিটির সদস্য এ বি তাজুল ইসলাম, ফজলে হোসেন বাদশা, আহসান আদেলুল রহমান এবং খাদিজাতুল আনোয়ার এ পরিদর্শনে অংশগ্রহণ করেন।
এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান ও স্থানীয় সংসদ সদস্য মো. নুরুজ্জামান বিশ্বাস এসময় উপস্থিত ছিলেন।
বিজ্ঞান ও প্রযুক্তি  মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ‘প্রকল্পের কাজ আমাদের চুক্তি অনুযায়ী এগিয়ে চলছে। আশা করি বাংলাদেশ-রাশিয়ার দ্বিপাক্ষিক চুক্তির শর্তানুযায়ী  যথাসময়ে প্রকল্পের কাজ সমাপ্ত হবে।’
অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ বলেন, প্রকল্পের কাজ সমাপ্ত হলে দেশের বিদ্যুৎ ঘাটতি অনেকাংশে কমে যাবে, মানুষ পর্যাপ্ত বিদ্যুৎ পাবে। রূপপুরের সফল বাস্তবায়ন হলে আরো একাধিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা ভাবতে পারে সরকার।
মো. আব্দুস শহীদ বলেন, প্রকল্পের কাজ সন্তোষজনক, কোভিডও এই মহাপ্রকল্পের কাজের অগ্রগতিতে খুব বেশি বাধা হয়ে দাঁড়াতে পারেনি। মুক্তিযুদ্ধে আমাদের পাশে দাঁড়ানো পরিক্ষিত বন্ধু রাশিয়া এই প্রকল্পটিকে চুক্তি মোতাবেক সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছে।
অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি আজ ও গতকাল প্রকল্প এলাকার ইউনিট-১ ও ২ সরেজমিন পরিদর্শন করে। এছাড়া প্রকল্প সংশ্লিষ্ট রাশিয়ান প্রকৌশলীগণ প্রকল্পের অগ্রগতি বিষয়ক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করে।
প্রেস ব্রিফিংকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, প্রকল্প পরিচালক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

২৩ আগস্ট, ২০২২,  9:47 PM