শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়লেন সাকিবরা

#
news image

চারদিকে বদলে যাওয়ার ডাক। টি-টোয়েন্টি ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা। নতুন অধিনায়ক সাকিব আল হাসান আর টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরামের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। এই পালাবদলের শুরুটা হচ্ছে এশিয়া কাপ দিয়ে।

২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট খেলতে আজ মঙ্গলবার (২৩ আগস্ট) দেশ ছেড়েছে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপ খেলতে বিকেল ৫ টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা।  

এশিয়া কাপের জন্য শুরুতে ১৭ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু পরে ওই দলে যোগ করা হয় উদ্বোধনী ব্যাটার নাঈম শেখকে। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সেঞ্চুরি পাওয়ার পর তাকে নেওয়ার সিদ্ধান্ত হয়।

নাঈম দলে ঢুকলেও ঘোষিত ১৭ সদস্যের দল থেকে ছিটকে গেছেন হাসান মাহমুদ ও নুরুল হাসান সোহান। শনিবার অনুশীলনে গোড়ালিতে চোট পান হাসান, আর সোহানের বাঁ হাতের তর্জনীতে অস্ত্রোপাচারের পর এখনও পুরোপুরি সেরে উঠেননি।

এশিয়া কাপে যাওয়ার আগেই অবশ্য প্রত্যাশার চাপ কমিয়ে দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। সোমবার সংবাদ সম্মেলন করেন তিনি। সেখানে জানিয়েছেন, ফাইনাল খেলা কঠিন।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ।

প্রভাতী খবর ডেস্ক

২৩ আগস্ট, ২০২২,  10:06 PM