শিরোনামঃ
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল আলীমের দুর্নীতি অনিয়মের তদন্তের দাবি মতলব দক্ষিণে শি'শু ধ'র্ষণ মামলায় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আটক বিয়ের ৬ মাসেই নববধূ নিপার রহস্যজনক মৃত্যু: নেপথ্যে কি স্বামীর নির্যাতন? রাইয়ান বিল্ডিং মালিক প্রতারক মজিবুর রহমানকে খুঁজছে পুলিশ জলবায়ু ন্যায়বিচার: করুণা নয়, অধিকার স্বপ্নপূরণের পথে জেরিন: এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার

রাষ্ট্রপতির নির্মাণাধীন মিঠামইন সেনানিবাসের কাজের অগ্রগতি পরিদর্শন

#
news image

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিঠামইন উপজেলার নির্মাণাধীন মিঠামইন সেনানিবাসসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন।
২৭৫ একর জমির উপর মিঠামইন সেনানিবাস নির্মাণ হচ্ছে। এরইমধ্যে ভূমি সমতল ও উঁচুকরণের কাজ শেষ হয়েছে। তীর রক্ষার কার্যক্রমও শেষ হয়েছে এ বছরের এপ্রিলে।
জেলার মিঠামইন উপজেলার সেনানিবাস এলাকায় পৌঁছালে ইঞ্জিনিয়ার-ইন-চীফ (ই-এন-সি) মেজর জেনারেল মোঃ জুবায়ের সালেহীন সংশ্লিষ্ট কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানান।
পরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নির্মাণাধীন সেনানিবাস নিয়ে সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয় ।
সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি হামিদকে  ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া নির্মাণের সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
পরে রাষ্ট্রপতি একটি জলযানে চড়ে ২৭৫ একর নির্মাণাধীন সেনানিবাস এলাকার একটি স্থান পরিদর্শন করেন।
তিনি সেনানিবাসে একটি বটগাছের চারাও রোপণ করেন।
এর আগে রাষ্ট্রপতি তার পৈত্রিক বাসভবনের সামনে ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন’-এর কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
স্থানীয় সংসদ সদস্য- মোঃ আফজাল হোসেন ও রেজওয়ান আহম্মদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ জিল্লুর রহমান, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাষ্ট্রপতির বোন আছিয়া আলম, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
রাষ্ট্রপতি গত ২২ আগস্ট তাঁর নিজ জেলার তিন উপজেলা- মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনায় চলমান কিছু উন্নয়ন প্রকল্পের তদারকি করতে এবং স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও পেশাজীবিদের সাথে মতবিনিময় করতে চার দিনের সফরে এখানে এসেছেন।
রাষ্ট্রপতি আগামীকাল বিকেলে ঢাকায় ফিরবেন।

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট, ২০২২,  9:39 PM