শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

শিগগিরই ডলার সংকট কেটে যাবে: গভর্নর

#
news image

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বলেছেন, চলমান ডলারের সংকট শিগগিরই কেটে যাবে। একই সঙ্গে বাজারদরের ওপর ভিত্তি করে ডলার রেট নির্ধারণ করা হবে।

শনিবার (২৭ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে ৯ম বার্ষিক ব্যাংকিং কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন, বর্তমানে ডলার নিয়ে আমরা একটু সমস্যায় আছি। সবাইকে ধৈর্য ধরে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে। বর্তমানে আমরা যে মুদ্রাস্ফীতির সম্মুখীন হচ্ছি, তা আমদানি প্রবণতার কারণে হয়েছে। ডলারের দাম মূলত রেমিট্যান্স ও রফতানি এবং বহিঃপ্রবাহ ও আমদানির ওপর নির্ভর করে। সবকিছুর মধ্যে ভারসাম্য থাকলে দাম স্থিতিশীল থাকে।

দুই-তিন মাসের মধ্যে ডরার সংকট কেটে যাওয়ার প্রত্যাশা জানিয়ে গভর্নর বলেন, অবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। কোভিড-১৯ এর প্রভাব এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে একটি জটিল পরিবেশে নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এ খাত। টেকসই প্রবৃদ্ধির জন্য টেকসই ব্যাংকিংকে উৎসাহিত করা এই পরিস্থিতিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

দুই দিনব্যাপী বার্ষিক ব্যাংকিং সম্মেলনের পর্দা উঠেছে শনিবার। রোববার সম্মেলন সমাপ্ত হবে।

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২২,  8:45 PM