শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

শিহাব শাহিনের নতুন সিনেমা, জুটি অপূর্ব-সাদিয়া

#
news image

আবারও নতুন ওয়েব সিনেমা নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। তার এবারের ওয়েব সিনেমার নাম ‘মায়া শালিক’। রোমান্টিক ভালোবাসার এ গল্পের নায়ক হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব। তার সঙ্গে জুটি বাঁধছেন ‘ফুলের নামে নাম’ খ্যাত তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান।

শিহাব শাহীন বলেন, ‘এটা অন্য একটা প্রেমের গল্প। যেখানে ভালোবাসার চেয়েও বেশি কিছু দেখানো হবে। রোমান্স এবং ফ্যান্টাসির মিশেলে এমন জনরায় (রোমান্টিক ফ্যান্টাসি) এর আগে বাংলাদেশে কাজ হয়নি। কাজটি আমাদের তিনজনের জন্য নতুন এবং চ্যালেঞ্জিং।’

তিনি আরও বলেন, ‘এই গল্পের নায়িকার চরিত্রটার জন্য সাদিয়া আয়মানকেই আমার পারফেক্ট মনে হয়েছে, চরিত্রটার জন্য যেরকমটা চাচ্ছিলাম সে ঠিক তেমনই। আশা করি সে তার চরিত্রের যথার্থ মূল্যায়ন করবে।’

অপূর্ব বলেন, ‘কাজটি নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিলো, অবশেষে শুরু করতে যাচ্ছি। শাহীন ভাইয়া এবং আমার মধ্যে বোঝাপড়াটা অনেক ভালো। উনি আমার কাছে কি চাচ্ছেন এবং আমি কি চাচ্ছি, আমরা দুজনেই সেটা বুঝতে পারি। আশা করছি একটা সুন্দর কাজ সবাইকে উপহার দিতে পারবো।’

অভিনেত্রী সাদিয়া আয়মান বলেন, “কিছুদিন আগেই আমি শিহাব শাহীন ভাইয়ার ‘সিন্ডিকেট’ দেখছিলাম। দেখার পর আমি পুরো রাত এবং পরের অর্ধেকটা দিন একটা ঘোরের মধ্যে ছিলাম! মজার বিষয় হলো সেদিনই তিনি আমাকে ফোন করলেন এবং ‘মায়া শালিক’ নিয়ে কথা বলেন। কাজটি নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড।’

নির্মাতা আরও জানান, ‘মায়া শালিক’ নির্মিত হবে ওটিটি প্লাটফর্ম বিঞ্জের জন্য। ৭ সেপ্টেম্বর থেকে ঢাকার অদূরে চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে। বাকি অংশের শুটিং হবে রাজধানী ঢাকা ও গাজীপুরে।

প্রভাতী খবর ডেস্ক

২৯ আগস্ট, ২০২২,  11:27 PM