শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১০ হাজারের বেশি ডলার কাছে রাখা যাবে না

#
news image

দেশে ডলার সংকট চলছে। সংকট কাটাতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এবার নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর তা হলো- ১০ হাজার ডলারের বেশি বৈদেশিক মুদ্রা এক মাসের অতিরিক্ত সময় কেউ নিজের কাছে রাখতে পারবে না। এসব মুদ্রা এক মাসের মধ্যে লাইসেন্সধারী মানিচেঞ্জারের কাছে বিক্রি অথবা ব্যাংকে রাখতে হবে। কারো কাছে নির্দিষ্ট সময়ের পর উল্লেখিত পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া গেলে তার বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। বুধবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কোনো বাংলাদেশি ব্যক্তি বিদেশ থেকে সঙ্গে আনা অনধিক ১০ হাজার মার্কিন ডলার বা সমমূল্যমানের বৈদেশিক মুদ্রা নিজের কাছে অথবা অনুমোদিত ডিলার বা ব্যাংকে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে জমা রাখতে পারেন। পরবর্তীতে বিদেশ যাত্রায় উক্ত বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়েও যেতে পারেন। ১০ হাজার মার্কিন ডলারের অতিরিক্ত বৈদেশিক মুদ্রা দেশে আসার এক মাসের মধ্যে অনুমোদিত ডিলার, ব্যাংক বা লাইসেন্সধারী মানিচেঞ্জারের কাছে বিক্রি অথবা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে জমা রাখা প্রবাসী বাংলাদেশিদের জন্য বাধ্যতামূলক।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, নিয়ম ভেঙে বৈদেশিক মুদ্রা কাছে রাখা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট ১৯৪৭- এর আওতায় দণ্ডনীয় অপরাধ। তাই এমন বৈদেশিক মুদ্রা কোনো নিবাসী বাংলাদেশির নিকট থাকলে তা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনুমোদিত ডিলার ব্যাংক, লাইসেন্সধারী মানিচেঞ্জারের কাছে বিক্রি করার জন্য বলা হলো। নির্দিষ্ট সময়ের পর বৈদেশিক মুদ্রা নিবাসী ব্যক্তির নিকট পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০২২,  12:28 AM