শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন স্বরাষ্ট্রমন্ত্রীর

#
news image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বুধবার নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেছেন। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে। 
মন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ ও নিউইয়র্কস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের উর্ধ্বতন কর্মকর্তারা। এসময় কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিরা তাদেরকে স্বাগত জানান। 
কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারিদের সাথে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির অদম্য অগ্রযাত্রায় একযোগে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান। 
প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নতি সাধনের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের সেবার মান উত্তরোত্তর বৃদ্দির ব্যাপারে কনস্যুলেটকে দিক নির্দেশনা প্রদান করেন। 
বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধিতে প্রবাসীদের বিনিয়োগের গুরুত্বের কথা তুলে ধরে তিনি প্রবাসীদেরকে বাংলাদেশের উন্নয়নে, বিশেষ করে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে কনস্যুলেটকে আরও অগ্রণী ভূমিকা রাখার পরামর্শ দেন।
পরে মন্ত্রী কনস্যুলেটের বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা কার্যক্রম পরিদর্শন করেন। তিনি কনস্যুলেটের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে এ ধারা চলমান রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জনান।

প্রভাতী খবর ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০২২,  9:09 PM