শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

জন্মদিনে অঙ্কুশের বাবার সঙ্গে নেচে ভাইরাল ঐন্দ্রিলা!

#
news image

এ যেন বলিউডের অমিতাভ বচ্চন ও ঐশরিয়া রাইয়ের টলিউড ভার্সন! এতদিন যে রসায়নে মেতেছে বলিউড, বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে তেমনই ঝলক দেখা গেলো কলকাতায়।

টলিউডের এ সংস্করণ কারা? অঙ্কুশ হাজরার বাবা আর তার হবু বউমা ঐন্দ্রিলা সেন। ৩১ মার্চ জন্মদিন ছিল এ অভিনেত্রীর। সেই পার্টিতে আমন্ত্রণ জানানো হয় গোটা টলিউডকে। টেলিপাড়া থেকে টলিপাড়া, বাদ ছিলেন না কেউই।

সেখানেই রাত বেড়েছে। সঙ্গে বেড়েছে উদযাপনের হুল্লোড়ও। কখনো দেব তার ‘চ্যালেঞ্জ’ ছবির জনপ্রিয় গান ‘ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ’ এর তালে নাচছেন। কখনো সোহম চক্রবর্তী নেচেছেন ‘যতই বল আমায় বোকা ভোলা’ গানের সঙ্গে।

হঠাৎ লং বার টপে ঐন্দ্রিলা এবং অঙ্কুশের বাবা। গানের তালে জমিয়ে নাচছেন দুজনে। দেখে যেন থমকে গেলো টলিউড। ক্ষণিকের ঘোর কাটিয়ে দ্বিগুণ উল্লাসে ফেটে পড়েন সবাই।

হাততালি দিয়ে উৎসাহ দিয়েছেন শ্বশুর-বউমাকে। দুজনের রসায়নের কাছে ফিকে হয়ে গেছে অঙ্কুশের উপস্থিতি। এভাবেই সন্ধ্যা থেকে জমে ওঠে ঐন্দ্রিলার জন্মদিন। চলে গভীর রাত পর্যন্ত।

সাধারণত জন্মদিনে অঙ্কুশের সঙ্গে বাইরে চলে যান তিনি। শহরে থাকলেও নিজেদের মতো করে সময় কাটান। ২০২২ সালের ৩১ মার্চ সব দিক থেকেই ভিন্ন রকম। প্রেমিকের চুমুতে ভোর হয়েছে ‘বার্থ ডে গার্ল’-এর। সন্ধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে মন্ত্রী সুজিত বসু, আলো ছড়িয়েছেন ঐন্দ্রিলার জন্মদিনের পার্টিতে।

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২২,  2:02 PM