শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করল ইংল্যান্ড

#
news image

সেই ২০১৬ সালে সবশেষ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ইংল্যান্ড। ৭ বছর পর আগামী মার্চে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে তারা। আজ মঙ্গলবার এক বিবৃতিতে সফরের সূচি প্রকাশ করেছে ইংলিশরা।

২০১৬ সালের সফরে দুটো টেস্ট আর তিনটি ওয়ানডে খেলেছিল ইংল্যান্ড। টেস্ট সিরিজ ড্র করলেও ওয়ানডে সিরিজটা বাংলাদেশ হেরেছিল ২-১ ব্যবধানে। আগামী মার্চের সফরে ইংল্যান্ড অবশ্য কোনো টেস্ট খেলবে না। সেই সফরে থাকবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। 

দ্বিপাক্ষিক এই সিরিজ দুটো ভেন্যুতে অনুষ্ঠিত হবে। অনুমিতভাবেই সেই দুই ভেন্যু ঢাকা ও চট্টগ্রাম।

মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আগামী ১ মার্চ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। এর এক দিন পর ৩ মার্চ হবে দ্বিতীয় ম্যাচ। এরপর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি হবে ৬ মার্চ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

সেই চট্টগ্রামেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে, প্রথম ম্যাচটি হবে ৯ মার্চ। এরপর সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি আবার মাঠে গড়াবে ঢাকায়। ১২ ও ১৪ মার্চ হবে সেই দুই ম্যাচ।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ওয়ানডে সিরিজ শুরুর আগে দুটো প্রস্তুতি ম্যাচও খেলবে দলটি। তবে সেই দুই ম্যাচ কবে হবে, ইংলিশরা বাংলাদেশে আসবেই বা কখন, তা অবশ্য জানায়নি ইংলিশ বোর্ড। 

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি

ওয়ানডে সিরিজ

প্রথম ওয়ানডে, ১ মার্চ, মিরপুর
দ্বিতীয় ওয়ানডে, ৩ মার্চ, মিরপুর
তৃতীয় ওয়ানডে, ৬ মার্চ, চট্টগ্রাম

টি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি-টোয়েন্টি, ৯ মার্চ, চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি, ১২ মার্চ, চট্টগ্রাম
তৃতীয় টি-টোয়েন্টি, ১৪ মার্চ, মিরপুর

স্পোর্টস ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২২,  12:04 AM