শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

প্রকাশ্যে ‘গুডবাই’-এর ফার্স্ট লুক

#
news image

৭ অক্টোবর মুক্তি পাবে বলিউডের খ্যাতিমান অভিনেতা অমিতাভ বচ্চন ও দক্ষিণী অভিনেত্রী  রাশমিকা মান্দানা অভিনীত ছবি ‘গুডবাই’। এই ছবিতে প্রথমবারের মত এক সঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। প্রকাশ্যে এলো আসন্ন ছবিটির ফার্স্ট লুক। গত শনিবার অমিতাভ বচ্চন ও রাশমিকা মান্দানা নিজ নিজ ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে আসন্ন ছবিটির একটি পোস্টার শেয়ার করেছেন। ছবিটিতে অমিতাভ ও রাশমিকাকে বেশ সাধারণ পোষাকে দেখা গেছে। পাশাপাশি তাদের বোঝা বোঝা যাচ্ছে যে তারা আকাশে ঘুড়ি উড়াচ্ছেন। বিকাশ বহেল পরিচালিত ‘গুডবাই’ ছবিটিতে বাবা ও মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও রাশমিকা মান্দানা।এছাড়াও এ সিনেমায় থাকছেন পাভেইল গুলাটি, নীনা গুপ্তা, এলিসহ একঝাঁক তারকা। মূলত  জীবন, পরিবার ও সম্পর্কের গল্প নিয়েই ‘গুডবাই’ সিনেমাটি, যা হয়ত দর্শকদের কিছুটা হলেও স্মৃতি মনে করাবে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সুজিত সরকার পরিচালিত অমিতাভ ও দীপিকা অভিনীত বাবা-মেয়ের কাহিনীকে ঘিরে ছবি ‘পিকু’র কথা। গত বছরই শেষ হয়েছিল ‘গুডবাই’ এর শুটিং, এখন শুধু অপেক্ষা ছবিটির মুক্তির। ‘গুডবাই’ ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে অমিতাভ অভিনীত ও অয়ন মুখার্জি পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। এছাড়াও দীপিকা পাড়ুকোনের সাথে ‘দ্য ইন্টার্ন’ এর হিন্দি রিমেকের প্রজেক্ট রয়েছে অমিতাভের হাতে। অপরদিকে রাশমিকার হাতেও রয়েছে বেশ কিছু প্রজেক্ট।

প্রভাতী খবর ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০২২,  10:53 PM