শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়নস লিগ শুরু আজ

#
news image

অপেক্ষার প্রহর শেষ হলো বলে! এবার জমজমাট ফুটবল রোমাঞ্চে বুঁদ হয়ে থাকার পালা। আজ (মঙ্গলবার) দিবাগত রাতে মাঠে গড়াচ্ছে এবারের ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের নতুন আসর।

চ্যাম্পিয়ন্স লিগে আজ থেকে শুরু হচ্ছে গ্রুপ পর্ব, চলবে ২ নভেম্বর পর্যন্ত। ১৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত দ্বিতীয় রাউন্ড, এরপর এপ্রিল ও মে মাসে হবে কোয়ার্টার ও সেমিফাইনাল। ১০ জুন হবে ফাইনাল।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের লড়াইয়ে প্রথম দিনেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি, চেলসি, পিএসজি, জুভেন্টাসসহ বেশ কয়েকটি দল।

বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে ডায়নামো জাগরেবের মুখোমুখি হবে চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড মোকাবেলা করবে কোপেনহেগেনের।

রাত একটায় একসঙ্গে শুরু হবে ৬ ম্যাচ। মুখোমুখি হবে বেনফিকা-মাক্কাবি হাইফা, আরবি জালসবুর্গ-এসি মিলান, সেল্টিক-রিয়াল মাদ্রিদ, আরবি লিপজিগ-শাখতার দোনেৎস্ক।

আজ সবচেয়ে বড় ম্যাচ পিএসজি আর জুভেন্টাসের। পার্ক ডি প্রিন্সেসে গ্রুপ 'এইচ' এর লড়াইয়ে মুখোমুখি হবে প্যারিস আর ইতালিয়ান দুই জায়ান্ট।

এছাড়া স্প্যানিশ দল সেভিয়ার মুখোমুখি হবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ম্যাচটি হবে সেভিয়ার মাঠ রেমন সানচেজ পিজুয়ানে।

প্রভাতী খবর ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২২,  12:30 AM