শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

চেলসি থেকে বরখাস্ত টুখেল

#
news image

শততম ম্যাচটাই তাহলে চেলসির হয়ে টমাস টুখেলের শেষ ম্যাচ হয়ে রইল। মাইলফলক ছোঁয়া ম্যাচটার পরেই যে বরখাস্ত হয়ে গেলেন জার্মান কোচ! কোচ ছাঁটাই অবশ্য চেলসিতে চমক জাগানো কোনো ঘটনা নয়। ক্লাবটির আগের মালিক রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচ কাজটাকে বলতে গেলে নিজের অভ্যাসই বানিয়ে ফেলেছিলেন। নতুন মালিক টড বোয়েলিও সম্ভবত উত্তরাধিকার সূত্রে সেই অভ্যাসটা পেয়ে গেছেন। তারপরেও টুখেলের বরখাস্ত হওয়াটা কিছুটা চমক হয়ে এসেছে বৈকি!

 ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শুরুটা ভালো হয়নি চেলসির। ৬ ম্যাচে ৩ জয়, ১ হার ও ২ ড্রয়ে চেলসির পয়েন্ট ১০। লিগে অবস্থান ছয় নম্বরে। চ্যাম্পিয়নস লিগেও চেলসির শুরুটা হয়েছে গতরাতে দিনামো জাগরেবের কাছে ১-০ গোলে হেরে। এরপর আর টমাস টুখেলকে কোচের পদে রাখতে চায়নি চেলসি কর্তৃপক্ষ। আজই এক বিজ্ঞপ্তি দিয়ে জার্মান এই কোচকে ছাঁটাই করার কথা জানিয়েছে চেলসি ক্লাব।ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্লাবের সবার পক্ষ থেকে আমরা টমাস টুখেল ও তাঁর স্টাফদের কাছে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দায়িত্বে থাকার সময়ে চ্যাম্পিয়নস লিগ, সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতে চেলসির ইতিহাসে নিজের জায়গা করে নিয়েছেন টমাস। তবে ক্লাবের নতুন স্বত্বাধিকারীরা মালিকানা পাওয়ার ১০০ দিন করেছেন এবং ক্লাবটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে চান। নতুন মালিকেরা তাই ভেবেছেন, এটাই পালাবদলের সঠিক সময়।’

নতুন কোচ নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত ক্লাব এ নিয়ে আর কোনো মন্তব্য করবে না বলেও জানানো হয়েছে বিবৃতিতে। ২০২১ সালের ২৬ জানুয়ারি চেলসির কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন টুখেল। ৫৯০ দিনের স্থায়ীত্বকালে তাঁর অধীনে যে ১০০ ম্যাচ খেলেছে ইংলিশ ক্লাবটি এর মধ্যে জিতেছে ৬০টি। ২৪টি ড্রয়ের সঙ্গে ১৬টি হার। ২০২০-২১ মৌসুমে চতুর্থ হয়ে লিগ শেষ করে চেলসি। তবে ওই মৌসুমে জিতে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ। গত মৌসুমে লিগের তৃতীয় হয় টুখেলের দল।

শিরোপার প্রত্যাশায় এবার দলবদলের বাজারে ২৫ কোটি ৫০ লাখ ইউরো খরচ করে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে আর কোনো ক্লাব দলবদলের এক মৌসুমে এত টাকা খরচ করেনি। এর মধ্যে শুধু রক্ষণভাগেই ১৬ কোটি ৩০ লাখ ইউরো ঢেলেছে চেলসি। কিন্তু এর ফল আসার আগেই কোচকে বিদায় বলে দিলেন চেলসির নতুন মালিকেরা। আপাতত মনে হচ্ছে, গতরাতে চ্যাম্পিয়নস লিগে ক্রোয়েশিয়ান ক্লাব দিনামো জাগরেবের মাঠে ১-০ গোলে হারটাই বড় ধাক্কা হয়ে এসেছে টুখেলের জন্য। আপাতত চেলসির নতুন কোচ হিসেবে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোতে ব্রাইটনের গ্রাহাম পোর্টার, পিএসজি থেকে ছাঁটাই হওয়া মরিসিও পচেত্তিনো এমনকি জিনেদিন জিদানের নামও শোনা যাচ্ছে।

অনলাইন ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২২,  10:43 PM