শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

বড় জয়ে সবার আগে সেমিফাইনালে বাংলাদেশ

#
news image

সাফ অ-১৭ চ্যাম্পিয়নশিপে সবার আগে সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। আজ শ্রীলঙ্কার রেসকোর্স স্টেডিয়ামে মালদ্বীপকে ৫-০ গোলে হারিয়েছে পল স্মলির শিষ্যরা। ‘এ’ গ্রুপে টানা দুই জয়ে বাংলাদেশ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। ১২ সেপ্টেম্বর ‘বি’ গ্রুপের রানার্স আপ দলের সঙ্গে শেষ চারের লড়াইয়ে খেলবে বাংলাদেশ। 

বাংলাদেশের মিরাজুল ইসলাম আজ হ্যাটট্রিক করেছেন। দ্বিতীয়ার্ধেই তিনি তিনটি গোল করেন। ৭৪-৭৭ মিনিটের মধ্যে তিনি দুটি গোল করেন। দুটি গোলেই বাম প্রান্ত থেকে বক্সে প্রবেশ করে ডিফেন্ডারদের পেছনে ফেলে গোলরক্ষককে পরাস্ত করেন। রেফারি সাত মিনিট ইনজুরি সময় দেন। ইনজুরি সময়ে মিরাজুল আরেকটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন। 

গোল পেতে মিরাজকে ৭৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হলেও বাংলাদেশ আজ পেয়ে গেছে ৫ মিনিটের মধ্যেই। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেও ৫ মিনিটের মধ্যে লিড নিয়েছিল দলটি। আজ সংঘবদ্ধ আক্রমণ থেকে নাজমুল হুদা ফয়সাল গোলের সূচনা করেন। ৩৭ মিনিটে বাম প্রান্ত থেকে ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে প্রবেশ করেন আগের ম্যাচের জোড়া গোলদাতা মোর্শেদ আলী, এরপর আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করে জালে বল পাঠান তিনি। বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। 

বিরতির পর মিরাজুলের কল্যাণে বাংলাদেশ আরো তিনটি গোল পায়। ফলে টানা দ্বিতীয় ম্যাচে বিশাল জয় নিয়ে চলে যায় সেমিফাইনালে। 

অনলাইন ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২২,  11:42 PM