শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

ঢাকা কলেজের ছাত্রদের প্রতি সমর্থন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একাংশ

#
news image

ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে নিউমার্কেটসহ আশপাশের মার্কেটগুলোর ব্যবসায়ী ও দোকানকর্মীদের সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের ছাত্রদের পক্ষে সমর্থন জানিয়ে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। বিক্ষোভ চলাকালে ছাত্রদের উপর পুলিশি আক্রমণের তীব্র নিন্দা জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।

গতকাল সোমবার রাতে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ বাধে। দিবাগত রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত চলে সংঘর্ষ। এরপর আজ সকালে ব্যবসায়ীদের সঙ্গে আবারও সংঘর্ষ বাধে, থেমে থেমে চলে সংঘর্ষ। বেলা একটার দিকে পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। তারা দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেয়। তবে দুই পক্ষ এখনো আক্রমণাত্মক অবস্থায় রয়েছে। এই সংঘর্ষের কারণে সকাল থেকেই রাজধানীর ব্যস্ত সড়ক মিরপুর রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ আছে।

বেলা ১টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনের চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র। তাঁদের নেতৃত্ব দেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা কামাল খান, শেখ স্বাধীন মো. শাহেদ, শামীম পারভেজ ও মেশকাত হোসেন। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে তাঁদের সঙ্গে যোগ দেন কয়েক শ শিক্ষার্থী। বিক্ষোভে ‘ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ঢাকা কলেজ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়।

এরপর তোরণের সামনে থেকে মিছিল নিয়ে তাঁরা নীলক্ষেত মোড়ে যান। সেখানে ঢাকা কলেজের ছাত্রদের ওপর হামলা করায় পুলিশের ওপর ক্ষোভ দেখান তাঁরা। নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সাদেকুল ইসলাম তাঁদের নিবৃত্ত করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তোরণের সামনে ফিরে যান। আড়াইটার দিকে বিক্ষোভ শেষ হয়।

তোরণের সামনে গিয়ে আরও কিছুক্ষণ বিক্ষোভ দেখান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এ সময় বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনে থেকে কিছু নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে হেঁটে নীলক্ষেত মোড় পর্যন্ত যান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। পুলিশের সঙ্গে মিনিটখানেক কথা বলে তিনিও চলে যান।

প্র.খ/বিপ্লব

প্রভাতী খবর ডেস্ক:

১৯ এপ্রিল, ২০২২,  5:07 AM

news image
ঢাকা কলেজের ছাত্রদের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমর্থন