শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

বাংলাদেশের জনগণের জন্য দোয়া চাইলেন শেখ হাসিনা

#
news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই বলে এসেছেন, জীবনে তার চাওয়া-পাওয়ার আর কিছু নেই। তার চিন্তাচেতনায় শুধুই দেশ ও দেশের মানুষের কল্যাণ। ভারতের রাজস্থানের আজমিরে সুফি সাধক হযরত খাজা মঈনুদ্দিন চিশতির দরগাহ জিয়ারতেও প্রধানমন্ত্রীর কথায় সে চিন্তারই প্রতিফলন দেখা গেলো।

দরগাহের পরিদর্শন বইয়ে বাংলাদেশের সরকারপ্রধান লিখেছেন, ‘বাংলাদেশের জনগণের জন্য দোয়া চাই।’ পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রীর এ লেখাটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সেই ছবিটি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে লিখেছেন, “বাংলাদেশের মানুষের জন্য দোয়া চাই—শেখ হাসিনা, ৮/৯/২০২২।” বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হৃদয়ে দেশ ও দেশের মানুষের জন্য ভালোবাসা, প্রার্থনা, চাওয়া কতখানি জুড়ে আছে, সব এ লেখাই বলে দেয়, যা তিনি হযরত খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি (র.) এর মাজার জিয়ারত করে লিখেছেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আজমিরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী সুফি সাধক হযরত খাজা মঈনুদ্দিন চিশতির দরগাহ জিয়ারত করেন। এসময় সেখানে নফল নামাজ আদায় এবং দোয়া ও মোনাজাত করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আজমির শরিফে পৌঁছে প্রধানমন্ত্রী নফল নামাজ আদায় ও মোনাজাত করেন। মোনাজাতে দেশ, জাতি এবং গোটা মুসলিম উম্মাহর উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে গত ৫ সেপ্টেম্বর নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী।

দিল্লিতে সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার দরগাহ জিয়ারতের মাধ্যমে প্রধানমন্ত্রী তার এ সফর শুরু করেছিলেন। আর আজমির শরিফে খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতির দরগাহ জিয়ারতের মাধ্যমে প্রধানমন্ত্রী তার সফর শেষ করছেন।

বৃহস্পতিবারই (৮ সেপ্টেম্বর) ঢাকায় ফিরে আসবেন সরকারপ্রধান।

অনলাইন ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০২২,  11:08 PM