শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ছেলে ও পুত্রবধূ আলিয়ার সিনেমা দেখে যা বললেন নীতু

#
news image

বলিউড অভিনেত্রী নীতু কাপুরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। কারণ এতে তার পুত্র রণবীর কাপুর যেমন রয়েছেন, তেমনই রয়েছেন পুত্রবধূ আলিয়া ভাট।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে সিনেমাটি। এবার সিনেমাটি দেখে রিভিউ দিলেন নীতু।  

‘ব্রহ্মাস্ত্র’ দেখার পর সামাজিকমাধ্যমে নিজের মতামত তুলে ধরেছেন নীতু কাপুর। যা রণবীর কাপুরের একাধিক ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে।  

একটি ভিডিও পোস্ট হয়েছে সামাজিকমাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, ‘ব্রহ্মাস্ত্র’ দেখার পর নীতুর প্রতিক্রিয়া মন দিয়ে শুনছেন পরিচালক অয়ন মুখার্জি। তার পাশে দাঁড়িয়ে রয়েছেন করণ জোহর।  

নীতু বলছেন, শেষটা তো অসাধারণ। অনবদ্য, অভূতপূর্ব। কিন্তু এই অনুভূতিটা আসতে প্রথমে একটু সময় নেবে। একবার কেউ সিনেমাটা দেখতে শুরু করলে ছেড়ে উঠতে পারবে না।

‘ব্রহ্মাস্ত্র’র স্পেশাল শোয়ে আরো উপস্থিত ছিলেন কারিনা কাপুর খান, সাইফ আলি খান, ঋত্বিক রোশন, অর্জুন কাপুর, বরুণ ধাওয়ানসহ বলিউডের আরো অনেক তারকা।

প্রসঙ্গত, ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিং করতে গিয়ে রণবীর ও আলিয়া একে অপরের প্রেমে পড়েন। সিনেমাটি মুক্তির আগেই তারা গাঁটছড়া বাঁধেন। এই জুটি ছাড়াও এতে আরো অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়ের মতো তারকারা।

প্রভাতী খবর ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২২,  11:05 PM