শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

পারলো না বাংলাদেশ, সেমিতে ভারতের কাছে হেরে বিদায়

#
news image

গ্রুপ পর্বে দুর্দান্ত খেলে ফাইনালে ওঠার আশা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেমিফাইনালে ভারতের বাধা পার হতে পারেনি পল স্মলির শিষ্যরা। সোমবার শ্রীলংকার কলম্বোয় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিতে ভারতের কাছে ২-১ গোলে হেরেছে লাল-সবুজ কিশোররা।

প্রথমার্ধ গোলশূন্য ছিল। লড়াই হয়েছে সমানে সমান। কিন্তু দ্বিতীয়ার্ধে অল্প সময়ের ব্যবধানে দুটি গোল খেয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। ৫১ মিনিটে ভারতকে এগিয়ে দেন থ্যাংলাল গাংতি। ৫৯ মিনিটে অফসাইড ট্র্র্যাপ ভেঙ্গে গাংতি করেন দ্বিতীয় গোল।

গাংতি অফসাইডে ছিলেন ভেবে বাংলাদেশের ডিফেন্ডাররা দাঁড়িয়ে গিয়েছিলেন। কিন্তু সহকারী রেফারি বাংলাদেশের খেলোয়াড়দের অফসাইডের আবেদন উপেক্ষা করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

পরের মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। মিরাজুল ইসলাম গোল করে ব্যবধান ২-১ করেন। এরপর বাংলাদেশ একের পর এক আক্রমন তৈরি করেও ভারতের রক্ষণ ভাংতে পারেনি। মাঝমাঠ থেকে তৈরি হওয়া আক্রমনগুলো দুই উইং দিয়ে ভারতের বক্সে গিয়ে বাধা পড়ে।

ভারতের কিশোরদের দুর্দান্ত ডিফেন্ডিংয়ে তাদের গোলমুখ খুলতে পারেনি বাংলাদেশ।

গ্রুপ পর্বে বাংলাদেশ ৫-১ গোলে শ্রীলংকাকে এবং ৫-০ গোলে মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে। কিন্তু সেমিফাইনালে ভারতের কাছে হেরে ফাইনালের আগেই দর্শক হয়ে যায় পল স্মলির দল।

অনলাইন ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০২২,  11:28 PM