শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

‘ইত্যাদি’র আকবর: দুটি কিডনিই নষ্ট, কাটতে হবে পা

#
news image

অনেকদিন ধরেই অসুখের সঙ্গে যুদ্ধ করছে ‘ইত্যাদি’-খ্যাত কণ্ঠশিল্পী আকবরের জীবন। তার মেয়ে অথৈয়ের সুবাদে সোশ্যাল হ্যান্ডেলে সেসব করুন খবর ভেসে বেড়ায়।

তবে এবার অথৈ যে খবরটা দিলেন, সেটি সত্যিকার অর্থেই আকবরের অথৈ সাগরে ডুবে যাওয়ার মতো। আকবর কন্যা জানান, তার বাবার দুটো কিডনিই বিকল। দ্রুত সময়ের মধ্যে কেটে ফেলতে হবে একটি পা। না হয় সংক্রমিত হবে পুরো শরীরে। 

গত ১৪ সেপ্টেম্বর থেকে কিডনি জটিলতা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন চিত্রনায়িকা পূর্ণিমার মিউজিক ভিডিওর নায়ক আকবর।

ফেসবুকে পোস্টের মাধ্যমে আকবর কন্যা অথৈ বলেছেন, ‘আব্বুর অবস্থা খুবই খারাপ। দুই কিডনি নষ্ট হয়ে গেছে। আর কিডনির অবস্থা খারাপ হওয়ায় শরীরে পানি জমেছিল। পানি জমার কারণে আব্বুর ডান পা নষ্ট হয়ে গেছে।’

চিকিৎসকদের বরাত দিয়ে আকবরের স্ত্রী কানিজ ফাতেমা বলেন, ‘চিকিৎসকরা তাকে বলেছেন, আকবরের ডান পা কেটে ফেলতে হবে। এখন না কাটলে সংক্রমণ ছড়াবে শরীরের অন্য অংশেও।’

দীর্ঘদিন ধরে ডায়াবেটিক-কিডনি জটিলতাসহ নানা অসুখে ভুগছেন আকবর আলী গাজী। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র সুবাদে ‘তোমার হাত পাখার বাতাসে’ গান গেয়ে এবং নায়িকা পূর্ণিমার সঙ্গে অভিনয় করে রাতারাতি তারকা বনে যান রিক্সা চালক আকবর। 

তারও আগে ২০০৩ সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর। বাগেরহাটের এক ব্যক্তি আকবরের গান শুনে মুগ্ধ হন। তিনি ‘ইত্যাদি’তে চিঠি লেখেন আকবরকে নিয়ে। এরপর হানিফ সংকেত আকবরের সঙ্গে যোগাযোগ করেন। ওই বছর ‘ইত্যাদি’ অনুষ্ঠানে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পেয়ে যান আকবর।

প্রভাতী খবর ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২২,  11:53 PM