শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

দেশেই উৎপাদন হবে সর্বপ্রকার রোগের টিকা: জাহিদ মালেক

#
news image

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন- শুধু করোনাপ্রতিরোধী টিকা নয়, দেশে সব রোগের টিকা উৎপাদনেরও ব্যবস্থা নেওয়া হবে ।

শুক্রবার সকালে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা প্রতিরোধে দেশে টিকা উৎপাদনের কাজ চলমান। শুধু করোনা টিকা নয়, দেশে সব রোগ প্রতিরোধে টিকা উৎপাদনে ব্যবস্থা নেওয়া হবে।’

করোনা টিকা প্রতি বছর নিতে হবে কি না সংবাদকর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘করোনার টিকা প্রতি বছর নিতে হবে কি না তা নিশ্চিত না, তবে আমরা প্রস্তুতি নিচ্ছি। টিকা উৎপাদনে কার্যক্রম হাতে নিয়েছি।’

২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ব্যবস্থাপনায় সম্পন্ন হওয়ায় মন্ত্রী সন্তুষ্টি প্রকাশ করেন।

মন্ত্রী জানান, সারা দেশের মোট ৬৫ হাজার ৯০৭ পরীক্ষার্থী ৫৪৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছে। প্রতি আসনের জন্য লড়ছেন ১২১ শিক্ষার্থী। বেসরকারি মেডিক্যাল কলেজে ১ হাজার ৪০৮ সিট রয়েছে। মোট ১ হাজার ৯৫০টি সিট রয়েছে ডেন্টাল শিক্ষার্থীদের জন্য। এ পরীক্ষা ১২টি সেন্টার ও ২৬টি কেন্দ্র নেওয়া হয়েছে। ঢাকার ৩০ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন।

প্র.খ/বিপ্লব

প্রভাতী খবর ডেস্ক:

২২ এপ্রিল, ২০২২,  11:01 PM

news image
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: ফাইল