শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

মায়ের সিনেমার সেটে কেমন লেগেছে ঐশ্বরিয়া কন্যার?

#
news image

জনপ্রিয় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তার পরবর্তী সিনেমা ‘পন্নিয়িন সেলবান’। কয়েকদিন পরেই মুক্তি পাবে এর প্রথম অংশ।

বর্তমানে এটির প্রচার নিয়ে ব্যস্ত এই নায়িকা। এরই ধারবাহিকতায় শনিবার (২৪ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। এতে সিনেমার শুটিং সেটে তার মেয়ে আরাধ্যর অভিনেজ্ঞতা নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী।

ঐশ্বরিয়া রাই বচ্চন বলেন, ‘আরাধ্যকে দেখে মনে হয়েছে, সে কোনো রূপকথার জগতে চলে এসেছে! তার এতটাই ভালো লেগেছে। মুগ্ধ হয়ে শুটিং দেখছিল। যদিও পুরো সিনেমা সে এখনো দেখেনি। সহকর্মীদের অনেকেরই বাচ্চা রয়েছে। এ ধরনের রাজা-রানির গল্প, ঐতিহাসিক সিনেমা দেখতে বাচ্চারা খুব ভালোবাসে। বাচ্চারা একে একে এসে সেটে ঘুরে গেছে। আরাধ্যও বায়না ধরেছিল। সেট দেখার পর তার চোখে মুখে মুগ্ধতা ও উচ্ছ্বাস ছিল।’

‘পন্নিয়িন সেলবান’ সিনেমা পরিচালনা করেছেন মণি রত্নম। এতে ঐশ্বরিয়া রাই বচ্চন ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিয়ান বিক্রম, জায়াম রবি, কার্তি, তৃষা কৃষ্ণান, শোভিতা ধূলিপালার মতো একঝাঁক তারকা।

সিনেমাটি তৈরি হচ্ছে তামিল ভাষায় প্রকাশিত ঐতিহাসিক উপন্যাস ‘পন্নিয়িন সেলবান’ অবলম্বনে। এটি লিখেছেন কল্কি কৃষ্ণমূর্তি। চোলা সাম্রাজ্যের রাজা অরুলমোজি বর্মণের জীবনী নিয়ে উপন্যাসটি লেখা হয়েছে। ঐশ্বরিয়াকে চোলা সাম্রাজ্যের মন্ত্রী ও কোষাধ্যক্ষ পেরিয়া পাজুবেত্তারাইয়ারের স্ত্রী নন্দিনী চরিত্রে দেখা যাবে। সিনেমাটির বাজেট ৫০০ কোটি রুপি। আগামী ৩০ সেপ্টেম্বর হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় এটি মুক্তি পাবে।

অনলাইন ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২২,  10:29 PM