শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

ঈশ্বরদী ইপিজেডে চীনা কোম্পানির ১২০ লাখ ডলার বিনিয়োগ

#
news image

চীনা কোম্পানি মেসার্স কিনডা আউটডোর (বিডি) কোম্পানি লিমিটেড ঈশ্বরদী রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকায় একটি তাঁবু, স্লিপিং ব্যাগ ও ব্যাগ প্রস্তুত কারখানা স্থাপন করতে যাচ্ছে। এতে সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি ১২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে। কারখানায় বার্ষিক ২০ লাখ পিস তাঁবু, ক্যানপি, ব্যাগ, স্লিপিং ব্যাগ, ব্যাক প্যাক, টারপৌলিনস, এনিংস, সান ব্লাইন্ডস, মশারি, পোর্টেবল ফোল্ডিং চেয়ার, রিসাইকেল বিন এবং ছাতা উৎপাদন করবে। কিনডা আউটডোর (বিডি) কোম্পানিতে ২ হাজার ৯৭৩ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। 
বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং কিনডা আউটডোরের মধ্যে  আজ ঢাকায় বেপজা কমপ্লেক্সে এ লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং কিনডা আউটডোরের প্রতিনিধি ঝ্যাং ইয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম উপস্থিত ছিলেন। 

অনলাইন ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০২২,  12:06 AM