শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

অফিস সময় এক ঘণ্টা বাড়ছে!

#
news image

কৃচ্ছতা সাধনের লক্ষ্যে এক ঘণ্টা এগিয়ে সরকারি অফিসসূচি চালুর পর তা এক ঘণ্টা বাড়ানো হতে পারে। ফলে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস করতে হবে সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারীদের। বৈশ্বিক সংকটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের গত ২৪ আগস্ট থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

বর্তমানে বিদ্যুতের চাহিদা কিছুটা কমে যাওয়ায় শীতকালকে সামনে রেখে আগামী মাস থেকেই অফিসের সময়সূচি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হতে পারে বলে সূত্র জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। এরপর তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। সাধারণত, সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত আছে। তবে রমজান মাসে অফিস সময় থাকে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত।

সম্প্রতি বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে তেলের দাম বৃদ্ধি এবং কৃচ্ছতা সাধনের নানা উদ্যোগের মধ্যে অফিস সময় কমানোর উদ্যোগ নেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানে দুদিন ছুটি এবং ব্যাংকগুলোও অফিস সময় কমিয়ে আনে। নতুন অফিস সময় নিয়ে সম্প্রতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, পরবর্তী প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত নতুন সূচি চলবে। তার যুক্তি, এখন দিন বড়। দিনের আলো পাচ্ছি বেশি। এটা (অফিস সময়) পরে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। কর্মকর্তারা বলছেন, সামনে শীতকাল আসছে। পাশাপাশি বিদ্যুতের চাহিদাও কমে যাবে। তাই নতুন করে অফিস সময়ের জন্য প্রস্তাব করা হচ্ছে।

অনলাইন ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২২,  11:05 PM