শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

২০৩০ বিশ্বকাপ বিডে স্পেন-পর্তুগালের সাথে অংশ নিবে ইউক্রেন

#
news image

২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজওনের  যৌথ বিডে স্পেন ও পর্তুগালের সাথে অংশ নিবে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন। তিন দেশের ফুটবল এসোসিয়েশনের সভাপতি  বিষয়টির নিশ্চিত করেছে। 
মূলত দুই বছর আগে এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করেই রাশিয়ান সামরিক আগ্রাসনের কারনে ইউক্রেনের অংশগ্রহণ কিছুটা শঙ্কার মুখে পড়ে। এ সম্পর্কে স্প্যানিশ ফুটবল এসোসিয়েশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেস বলেছেন, ‘বিডের প্রাতিষ্ঠানিক সদর দপ্তর হবে মাদ্রিদে, প্রশাসনিক সদর দপ্তর হবে লিসবনে। এখন ইউক্রেনিয়ান প্রতিনিধিরা আমাদের সাথে একত্রিত হয়েছেন। আগামী মাসগুলোতে আমরা ব্যবহারিক কাজের ওপর গুরুত্ব দিব।’
১৯৮২ সালে স্পেনে আয়োজিত হয়েছিল বিশ্বকাপ।  এক বিবৃতিতে আরএফএফ’র পক্ষ থেকে জানানো হয়েছে পুরো পরিকল্পনাটি উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন সমর্থন করেছেন। বিবৃতিতে আরো জানানো হয়, ‘রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও পর্তুগীজ ফুটবল ফেডারেশন ২০৩০ বিশ্বকাপের যে বিড আয়োজন করতে যাচ্ছে তাতে যুক্ত হয়েছে ইউক্রেনিয়ান ফুটবল এসোসিয়েশন। পুরো বিডের প্রতি আলেক্সান্দার সেফেরিনের পূর্ন সমর্থন রয়েছে। এটি সমস্ত ইউরোপীয়ান ফুটবলের ঐক্য, সংহতি ও উদারতার একটি বার্তা বহন করবে।’
২০০৪ সালে পর্তুগালে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ আয়োজিত হয়েছিল। ২০১২ সালে পোল্যান্ডের সাথে ইউরোপীয়ান সর্বোচ্চ আসরে স্বাগতিক ছিল ইউক্রেন। 
এর আগে গতমাসে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য যৌথ বিডের ঘোষনা দিয়েছেন মিশর, গ্রীস ও সৌদি আরব। আগস্টে একইভাবে বিডে অংশ নেবার ঘোষনা দিয়েছির উরুগুয়ে, আর্জেন্টিনা, চিলি ও প্যারাগুয়ে। ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপ আয়োজক হিসেবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের নাম ঘোষনা করা হয়েছে। এ পর্যন্ত আয়োজিত ২১টি বিশ্বকাপের মধ্যে বেশীরভাগই অনুষ্ঠিত হয়েছে ইউরোপে। আগামী মাসে কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যে এই প্রথমবারের মত ফুটবলের সর্বোচ্চ আসর অনুষ্ঠিত হচ্ছে।

অনলাইন ডেস্ক

০৬ অক্টোবর, ২০২২,  10:20 PM