শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

গুরুতর ইনজুরিতে দিবালা, বিশ্বকাপ নিয়ে শঙ্কা

#
news image

লিসের বিপক্ষে রোববার ঘরের মাঠে সিরি-এ লিগে ২-১ গোলে জয়ের ম্যাচটিতে পেশীর গুরুতর ইনজুরিতে আক্রান্ত হয়েছেন এএস রোমার আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। কোচ হোসে মরিনহো বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এ বছর হয়তো আর দিবালার মাঠে ফেরা নাও হতে পারে। স্তাদিও অলিম্পিকোতে ৪৮ মিনিটে স্পট কিক থেকে দিবালা রোমার হয়ে জয়সূচক গোলটি করেন। কিন্তু তারপরপরই পেশীর ইনজুরিতে মাঠ ছাড়তে বাধ্য হন। রোমার মেডিকেল স্টাফরা প্রয়োজনীয় চিকিৎসা শেষে দিবালা বাম থাইয়ে বরফ দিয়ে রাখার নির্দেশ দেন। ম্যাচ শেষে এ সম্পর্কে মরিনহো বলেছেন, ‘দিবালার অবস্থা স্বাভাবিকের তুলনায় কিছুটা হলেও গুরুতর বলেই ধারনা করা হচ্ছে।’ একইসাথে পর্তুগীজ এই কোচ জানিয়েছেন ২০২৩ সালের আগে দিবালার মাঠে ফেরা সত্যিই কঠিন। মরিনহো বলেন, ‘আমি চিকিৎসক নই। এ সম্পর্কে আমি নিশ্চিত করে কিছু বলতে চাইনা। কিন্তু অভিজ্ঞতা থেকে যা মনে হচ্ছে বিষয়টি গুরুতর। পাওলোর সাথেও এ ব্যপারে আমার কথা হয়েছে। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। গ্রুপ-সি’তে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে ২২ নভেম্বর আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। এই সময়ের মধ্যে দিবালার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা প্রায় ক্ষীণ বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 

অনলাইন ডেস্ক

১০ অক্টোবর, ২০২২,  9:48 PM