শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ঢাকা লিগে তামিমের দুই রেকর্ড

#
news image

ঢাকা লিগের ম্যাচে মঙ্গলবার সেঞ্চুরি করার মধ্য দিয়ে দুটি রেকর্ড গড়লেন তামিম ইকবাল। 

দেশের প্রথম ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০টি সেঞ্চুরি আর ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই তারকা ওপেনার। 

মঙ্গলবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে বিকেএসপিতে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৮১ বলে ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলেন তামিম। 

এদিন ম্যাচের শুরু থেকে একটু ধীরেসুস্থে ব্যাটিং করে যান তামিম। প্রথম ৩১ বলে তার সংগ্রহ ছিল মাত্র ১৯। পরে রানের গতি বাড়িয়ে ফিফটি করেন ৫৭ বলে। 

এরপর বিধ্বংসী ব্যাটিংয়ে পরের ফিফটি করতে লাগে স্রেফ ২০ বল। ৭৭ বলে স্পর্শ করেন সেঞ্চুরি। ৯৫ রানে থেকে নাসুম আহমেদকে ছক্কা হাঁকিয়ে ২০তম সেঞ্চুরি আর ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই তারকা ব্যাটার। 

লিস্ট ‘এ’ ক্রিকেটে তামিমের ২০ সেঞ্চুরির ১৪টিই জাতীয় দলের হয়ে। ক্লাব ক্রিকেটে আবাহনীর হয়ে করেছেন দুটি। বাকি চারটি মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, চট্টগ্রাম বিভাগ ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৫টি সেঞ্চুরি করে তামিমের ঠিক পরেই আছেন জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া তারকা ওপেনার এনামুল হক বিজয়।

তামিমের ২০ সেঞ্চুরির ম্যাচেই ১৫তম সেঞ্চুরি উপহার দিয়েছেন প্রাইম ব্যাংকের ওপেনার এনামুল। দুজনের সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্সের ২২৯ রান কোনো উইকেট না হারিয়েই পেরিয়ে যায় প্রাইম ব্যাংক।

তামিম-এনামুলের পর লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৩টি সেঞ্চুরি করে তৃতীয় পজিশনে আছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমে। ১২টি সেঞ্চুরি করে তালিকায় যৌথভাবে চারে নাঈম ইসলাম ও লিটন কুমার দাস। ১১টি সেঞ্চুরি করে পঞ্চম পজিশনে আছেন মোহাম্মদ আশরাফুল ও ইমরুল কায়েস।

প্র.খ/বিপ্লব

স্পোর্টস ডেস্ক:

২৭ এপ্রিল, ২০২২,  12:56 AM