শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

‘যে ব্র্যান্ডের ক্রিকেট আমরা খেলবো, নিশ্চিতভাবেই বাংলাদেশকে গর্বিত করবে’

#
news image

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ঠিকঠাক নিজেদের পারফরম্যান্স ধরে রাখতে না পারলেও কোচিং স্টাফরা যে পরিকল্পনায় এগোচ্ছে তাতে সফল। পরীক্ষা-নিরীক্ষা করে মৌলিক স্কোয়াড পেয়ে গেছেন বলে দাবি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের। সামনেও ছেলেদের ঝালাই করবেন তিনি। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেরা কম্বিনেশন পেয়ে যাবে বাংলাদেশ। তার বিশ্বাস, বিশ্বকাপে যে ব্র্যান্ডের ক্রিকেট বাংলাদেশ খেলবে, তাতে গর্বিত হবে সবাই। 

নিউ জিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় শ্রীরাম বলেছেন, ‘সব সমর্থক ও মিডিয়াকে আমি অনুরোধ করছি, আমাদের পাশে থাকুন। এটা দেশের ব্যাপার, সবার আবেগের ব্যাপার। আমি নিশ্চিত করতে পারি, দেশের জন্য গৌরব বয়ে আনতে ছেলেরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছে। এই দলে আমাদের মূল্যবোধগুলোর একটি হলো বাংলাদেশকে গর্বিত করা ও সমর্থকদের জন্য জয় এনে দেওয়া।’

‘আমি চাই ধৈর্য ধরে রাখতে। মৌলিক একটা স্কোয়াড আমরা পেয়ে গেছি, যারা ভবিষ্যতে ভালো করবে। বিশ্বকাপের অপেক্ষায়ও আছি আমরা। সবকিছুর উত্তর পাবো আমরা, দল ঠিকঠাক করে ফেলবো। যে ব্র্যান্ডের ক্রিকেট আমরা খেলবো, নিশ্চিতভাবেই বাংলাদেশকে আমরা গর্ব উপহার দেবো।’– যোগ করেন তিনি। 

নিউ জিল্যান্ডে পাকিস্তান ও স্বাগতিক দলের বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে কোনও লড়াই করতে পারেনি শ্রীরামের শিষ্যরা। না হয়েছে ব্যাটিং, না হয়েছে বোলিং। কেবল ফিল্ডিংটাই আপ টু মার্ক। সামনে ছেলেদের থেকে ভালো কিছুর প্রত্যাশায় শ্রীরাম।   

তিনি বলেন, ‘আমরা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যেতে চাই। প্রতিদিনই আমরা ছেলেদের বিভিন্ন ভূমিকা ও চ্যালেঞ্জ দিচ্ছি। ওদেরকে নিয়ে আমাদের জানার প্রক্রিয়া চলমান। আমাদের খুবই শান্ত থাকতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে ওঠানামা থাকবেই। এই ওঠানামার সময়টায় আমাদেরকে স্থির থাকতে হবে।’

পাকিস্তান ও নিউ জিল্যান্ডের কাছে হারলেও দুই ম্যাচে শ্রীরাম কিছু উন্নতি লক্ষ করেছেন, ‘উন্নতি অনেক হয়েছে। আমাদের মিডল অর্ডার অনেক উন্নতি দেখিয়েছে। যেভাবে হারিস রউফের সামনে রাব্বি (ইয়াসির) সেদিন খেলেছে, ট্রেন্ট বোল্টকে যেভাবে খেলেছে নুরুল (সোহান), এসব অবশ্যই ইতিবাচক ইঙ্গিত। তারা বিশ্বসেরা বোলারদের তালিকায় আছে, তাদের বিরুদ্ধে এমন খেলে অনেক আত্মবিশ্বাস পাওয়া উচিত।’

‘শান্ত দলে ফিরে যেভাবে খেলেছে, তা দেখাটা উৎসাহব্যঞ্জক। যদিও সে ৩০ রানে (আসলে ৩৩ রান) আউট হয়ে গেছে, তারপরও যেভাবে বোল্ট ও সাউদির সামনে ব্যাট করেছে, নিশ্চিতভাবে ইতিবাচক অনেক কিছুই নেওয়ার আছে।’, বললেন ভারতীয় কোচ।

শ্রীরামের চোখে আরও ইতিবাচক ব্যাপার হলো, ‘পেস বোলাররা এখন আরও ভালোভাবে পরিকল্পনার বাস্তবায়ন করতে পারছে। তাসকিন প্রথম ম্যাচে যেভাবে বোলিং করেছে, শরিফুল দ্বিতীয় ম্যাচে দলে এসে ফিন অ্যালেনের বিপক্ষে হার্ড লেংথে বল করেছে, চোট কাটিয়ে ফিরে হাসান যেভাবে বল করেছে দুই ম্যাচে, এসব ইতিবাচক দিক।’

অনলাইন ডেস্ক

১২ অক্টোবর, ২০২২,  12:48 AM