শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

এশিয়া কাপের সেমিফাইনাল-ফাইনালে থাকছে রিজার্ভ ডে

#
news image

বৃষ্টিতে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ ভেসে যাওয়ার কারণে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছিল। ঘরের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বাদ পড়েছে লিগ পর্বেই। সিলেটে এখন দিন-রাত সমানতালে বৃষ্টি হচ্ছে। সেমিফাইনাল ও ফাইনাল যদি বৃষ্টিতে ভেসে যায় তাহলে কী হবে? 

ট্রফির দৌড়ে টিকে থাকা চারটি দলের জন্য আছে স্বস্তির খবর হলো সেমিফাইনাল ও ফাইনাল দুই দিনের জন্যই এশিয়ান ক্রিকেট কাউন্সিল রেখেছে রিজার্ভ ডে। যদি বৃষ্টির কারণে সেমিফাইনাল মাঠে না গড়ায় তাহলে বিকল্প দিনে তা হবে। আর যদি রিজার্ভ ডেতেও কমপক্ষে ৫ ওভার খেলা না হয়, তাহলে গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দলকে জয়ী দল হিসেবে ঘোষণা করা হবে। ফাইনালে যদি রিজার্ভ ডেতেও কমপক্ষে ৫ ওভার খেলা না হয় তাহলে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।  

রাইজিংবিডি এসিসির কাছ থেকে এ ব্যাপারে নিশ্চিত হয়েছে। এসিসি থেকে বলা হয়েছে, ‘সেমিফাইনাল দুটি একদিনে অনুষ্ঠিত হবে, যদি বৃষ্টির কারণে না হয় তাহলে পরদিন হবে। আর ফাইনালও না হলে হবে পরদিন। যদি রিজার্ভ ডেতেও খেলা না হয়, তাহলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দল ফাইনালে যাবে। আর ফাইনালে যদি রিজার্ভ ডে তে কমপক্ষে ৫ ওভার খেলা সম্ভব না হয় তাহলে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে।’ 

বৃহস্পতিবার ১৩ অক্টোবর প্রথম সেমিফাইনালে সকাল ৯টায় মুখোমুখি হবে ভারত-থাইল্যান্ড। ম্যাচটি বৃষ্টির কারণে না হলে হবে পরদিন ১৪ অক্টোবর। এদিনও না হলে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকায় ভারত যাবে ফাইনালে। 

একই দিনে হবে দ্বিতীয় সেমিফাইনাল, মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে না হলে হবে পরদিন। এদিনও না হলে পাকিস্তান এগিয়ে থাকায় ফাইনালে চলে যাবে। 

১৫ অক্টোবর হবে ফাইনাল। এদিনও যদি না হয় তাহলে হবে পরের দিন ১৬ অক্টোবর। এদিনও যদি না হওয়া সম্ভব হয় তাহলে খেলা হবে কমপক্ষে ৫ ওভার। তা ও সম্ভব না হলে দুই দল যৌথভাবে চ্যাম্পিয়ন হবে। 

অনলাইন ডেস্ক

১২ অক্টোবর, ২০২২,  10:35 PM